নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আধিপত্য বিস্তার নিয়ে বক্তাবলীতে আবারো টেঁটা-বল্লম যুদ্ধ | আহত ১২
আধিপত্য বিস্তার নিয়ে বক্তাবলীতে আবারো টেঁটা-বল্লম যুদ্ধ | আহত ১২
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ফতুল্লা প্রতিবেদকঃ  ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তার নিয়ে আবারো সামেদ আলী ও মোতালিব বাহিনীর মধ্যে টেঁটাযুদ্ধে ১২ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ফতুল্লার চরাঞ্চল বক্তাবলীর আকবরনগর ও প্রতাবনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসীর জানিয়েছে , বক্তাবলীর আকবরনগর এলাকার সন্ত্রাসীবাহিনীর গডফাদার সামেদ আলী বাহিনী একক ভাবে প্রভাব বিস্তার করতে বিভিন্ন এলাকার লোকদের কোনঠাসা করার অপচেষ্টা চালায়। বিশেষ করে তার ছেলে গনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালায়। মঙ্গলবার একটি হত্যা মামলার জের ধরে সামেদ আলী বাহিনী চর বক্তাবলীর জাকিরের বাড়িতে হামলা করে। এরই জের ধরে প্রতাবনগরের গডফাদার মোতালিব বাহিনীর নেতৃত্বে লোকজন সামেদ আলী বাহিনীর বিরুদ্ধে জোটবদ্ধ হয়। এবং বুধবার বিকেলে আকবরনগরে গিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। ওই সময় দুই গ্রুপের মধ্যে টেঁটাবল্লম নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সামেদ আলী বাহিনীর সঙ্গে মোতালিব বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আকবরনগর ও প্রতাবনগর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ টেঁটা যুদ্ধের ঘটনা ঘটে। এতে করে দুই পক্ষের ৫/৬ জন টেটাবিদ্ধসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার সংবাদ পাওয়ার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এই ঘটনায় এখনো কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...