নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মায়ের চোখের সামনে মেয়ের মৃত্যু
সড়ক দুর্ঘটনা / স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মায়ের চোখের সামনে মেয়ের মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ফাতেমা নামে পাঁচ বছরের এক শিশু মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা (৫) তিনগাঁও গ্রামের হাসেমের মেয়ে। সে স্থানীয় কালিবাড়ী এলাকার‘এবার গ্রিন কিন্ডারগার্ডেন’-এর ছাত্রী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল ফাতেমা।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশনন্দি- ভুলতা গাউছিয়া সড়কের পাশে রিকশার জন্য অপেক্ষা করছিল মা-মেয়ে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক এসে হঠাৎ ফাতেমাকে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে শিশুটি ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে সেখানে মানুষের ভিড় জমে ওঠে। সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে ফাতেমার মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। তার কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

পরে তাকে উদ্ধার করে রূপগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তারটাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দীর্ঘদিনের সমস্যা। স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...