নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   ধানের শীষের প্রার্থীকে জয়ি করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে – মাসুদুজ্জামান 
দোয়া মাহফিল / ধানের শীষের প্রার্থীকে জয়ি করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে – মাসুদুজ্জামান 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জম্মবার্ষিকী ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বক্তব্য রেখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরন করে তার
স্মৃতিচারন করে অবদানের কথা  তুলে ধরেন। এসময় তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় করে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এসময় মাসুদুজ্জামান মাসুদ বলেন,
নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির অভিভাবক এ্যাডঃ আবুল কালাম ভাই। আমরা সকলে ধানের শীষের পক্ষে কাজ করে কালাম ভাইয়ের বিজয় নিশ্চিত করতে হবে। তার সমর্থকদের উদ্যেশ্যে বলেন অনেকেই আমার মনোনয়ন ইস্যু নিয়ে মন খারাব করে আছেন।  একটা বিষয় মনে রাখতে হবে ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমারা সকলে মিলে ধানের শীষের প্রার্থীকে জয়ি করতে কাজ করতে হবে বলে জোর আহবান জানান, সোমবার ১৯ জানুয়ারি নগরীর বরফকল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ক্রীড়াঙ্গনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে
পবিত্র কোরআন তেলাওয়াত করে মরহুমাদের  রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মাহানগর বিএনপি  যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মোঃ আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মাহাবুব উল্লাহ তপন, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরণ, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, আমলাপাড়া পঞ্চায়েত কামিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ সকল বিশিষ্ট নেতৃবৃন্দরা। এছাড়াও আজকের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...