নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২

নিজাম উদ্দিন আহমেদ,রূপগঞ্জ প্রতিবেদকঃ  বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির হোসেন খান রিয়াজের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী এলাকায় ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  তানজির আহমেদ খান রিয়াজ বলেন, জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। আমরা সে সকল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে সবসময় ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এসময় নাজমুল হাসান সবুজ বলেন, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় জামাত বিএনপির সকল প্রকার অপশক্তি ঠেকাতে আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ মাঠে সদা প্রস্তুত রয়েছি।এসময় উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, তারাব পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সোহান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কানন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হাসান অপু, ছাত্রলীগ নেতা ইমু, অনিক হাসান শাওন, শামিম প্রধান, রবিন মোল্লা, শান্ত, দিপ, ইয়াসিন হোসেন আসিফ, শামীম মিয়া, সাগর মিয়া প্রমুখ। অপরদিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,  ছাত্রলীগ নেতা জোনায়েত হাসান মানিক, শাকিল মিয়া, বিজয়, জিতু, মারুফ, মাসুম, রানা, বিজয়, রুহুল, রাজু, নিশু প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...