নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   বন্দরে নিম্নমানের মালামালে সড়ক নির্মান কাজ ! শেষ না হতেই ভেঙ্গে পরেছে | পুকুর চুরি ? 
বন্দরে নিম্নমানের মালামালে সড়ক নির্মান কাজ ! শেষ না হতেই ভেঙ্গে পরেছে | পুকুর চুরি ? 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  নরায়ণগঞ্জ বন্দরে ব্যাপক-অনিয়ম-দূর্নীতি ও নিন্মমানের মালামাল দিয়ে শুরু হয়েছে কলাগাছিয়া ইউনিয়নের একাধিক শাখা সড়কের কাজ। নিন্মমানের মালামাল দিয়ে রাস্তার কাজ করায় রাস্তার কাজ শেষ না হতেই আবার ভেঙ্গে পরেছে বলে সাধারন মানুষ অভিযোগ। নিয়ম-নীতির তোয়াক্কা না করে এ সড়কের নির্মাণ কাজটি নিয়োজিত ঠিকাদার মনগড়া ভাবে শুরু করেছেন। যা পুকুর চুরি’কে হার মানায়।
১০ নভেম্বর (বৃহস্পতিবার) সরেজমিন উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপধি ৬১৫ মিটার রাস্তা ও রুস্তুমপুর ৪৫৫ মিটার রাস্তার এমন বেহাল দশা দেখা যায়।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপধি হতে হাঠহাজারি চানপুর ৬১৫ মিটার রাস্তা ও রুস্তুমপুর হতে কলান্দী মসজিদ সংলগ্ন ৪৫৫ মিটার রাস্তার নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয় প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। এটির নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এহসান এন্টারপ্রাইজ। রাস্তাটি এহসান এন্টারপ্রাইজের নামে কাজটি করেন কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। কাজের মেয়াদ শেষ হলেও এর নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
নরপধি এলাকার জামাল উদ্দিন বলেন, রাস্তার কাজ চলমান রয়েছে এখনি রাস্তার একাধিক স্থানে ভেঙ্গে পড়েছে, ভেঙ্গে পরবে না কেন রাস্তা নির্মাণ কাজে  যা ব্যবহার করছে তা খুবই নিম্নমানের ফলে কিছুদিনের মধ্যেই সেটি ভেঙ্গে পড়ে যাচ্ছে।
রুস্তুমপুর এলাকার সজিব, রাসেলসহ একাধিক ব্যক্তি বলেন, রাস্তার গাইড ওয়াল নির্মাণেই অনিয়ম করা হয়েছে। পুরাতন ইট দিয়ে নির্র্মাণ করা হয়েছে এ গাইড ওয়াল যা এখনি বিভিন্ন স্থানে ফাটল দেখা যাচ্ছে।
এব্যপারে বন্দর উপজেলা প্রকৌশলী মীর কায়ছার রিজভী বলেন, এ কাজে পুরাতন বা দুই নাম্বার ইট ব্যবহার করার কথা না তারা যোদি করে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে লিখিত দেবো। কাজ এখনো শেষ করতে পারেনি এখনি যোদি ভেঙ্গে যায় তাহলে আমরা তা গ্রহন করবো না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এব্যপারে কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলে তিনি ফোন রিসিভ করেননা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...