নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   ৩ দিনের টানা বৃষ্টিপাতে বন্দরে নিম্নঅঞ্চল প্লাবিত
কৃতিম বন্যা / ৩ দিনের টানা বৃষ্টিপাতে বন্দরে নিম্নঅঞ্চল প্লাবিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ গত ৩ দিনের টানা অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে। পয়ঃনিস্কাশন ব্যবস্থা না থাকার কারনে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটে  তলিয়ে গিয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এ ছাড়াও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া, চর ঘারমোড়া,  বুরুন্দী, ১নং মাধবপাশা, কান্দীপাড়া, হাজরাদী চাঁনপুর, শান্তিনগর, চর ধলেরশ্বরী, কলাগাছিয়া, মহনপুরসহ বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।  অতিমাত্রায় বৃষ্টিপাতের কারনে বন্দরে শীতলক্ষ্যা, ধলেরশ্বরী ও ব্রহ্মপুত্র নদীর পানি অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, বৈরী আবহাওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্দরে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। ভারি বৃষ্টিপাতের কারনে দিনমজুর, কর্মজিবী ও শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তি শিকার হয়েছে। বন্দরে অধিকাংশ রাস্তা ছিল ফাঁকা।

দীর্ঘ দিনের ভোগান্তিতে থাকা জনৈক বাসিন্দা হাজী জাকির হোসেন জানান,  সুষ্ঠ ড্রেনেজ ও পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া এলাকার প্রধান সড়কে হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে কৃত্তিম বন্যা দেখা দিয়েছে।


দীর্ঘ দিনের অবধারিত এই সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা সমাধানের
আশ্বাস দিলেও আজ অবধি তার কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

অপরাপর বাসিন্দা খাইরুল আলম পাশা   জানান,এ সমস্যা অনেক দিনের। বৃষ্টি হলেই বাড়ি-ঘর সব তলিয়ে যায়। নামাজ পড়তেও যাওয়া যায়না। এই পানির কারণে মানুষের যে কত ভোগান্তি তা কেবল আমরা এলাকাবাসীই উপলদ্ধি করতে পারি।
ভুক্তভোগী শিখা আক্তার সায়মা  জানান,সমস্যার কথা কি আর বলবো আমরা ৪/৫বছর ধরে এই জলাবদ্ধতায় আছি। বৃষ্টি হলেই রান্না ঘরে সব সময় পানি থাকে রান্নাও করতে পারিনা। রাতের বেলাতো পানিতে হাবুডুবু খেতে হয়।  জলাবদ্ধতা থেকে  রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী জনসাধারন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...