নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   সম্পত্তি লিখে নিয়ে মা ও ছোট ভাইকে বাড়ী ছাড়া করলো অন্য ছেলেরা
অ মা ন বি ক / সম্পত্তি লিখে নিয়ে মা ও ছোট ভাইকে বাড়ী ছাড়া করলো অন্য ছেলেরা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে সম্পত্তি লিখে নিয়ে জন্মধারনী মাকে পিটিয়ে ঘর ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে কুলাঙ্গার ছেলেদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা মা জামিলা বেগম বাদী হয়ে বুধবার (৬ মে) দুপুরে কুলাঙ্গার পুত্র আব্দুর রহমান ও আউয়ালসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার (১লা মে) বিকেল ৩টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকার বাসিন্দা জামিলা বেগম (৭৫) এর স্বামী কাশেম মিয়া মৃত্যু বরন করার পর বৃদ্ধা জামিলা বেগমের ওয়ারিশদের সুখের কথা চিন্তা করে তার পৈত্রিক সম্পত্তি তারেই ছেলে মেয়েদের মুখিক ভাবে দেয়।

মুখিক ভাবে সম্পত্তি পাওয়ার তারপর থেকে বড় দুই কুসন্তান আব্দুর রহমান ও আওয়াল এবং মেয়ে সামসুর নাহার প্রতিনিয়ত জন্মধারনী মা জামিলা বেগম ও তার ছোট ছেলে আব্দুল্লাহ (৩২) কে মারধর করে জালিয়াতি মাধ্যমে সম্পদ লিখে নিয়ে ভুক্তভোগী মা জামিলা বেগম ও ছোট ছেলে আব্দুল্লাহকে বাড়ি থেকে বের করে দেয়। পাষন্ড ছেলে মেয়েদের অত্যাচারে ভুক্তভোগী বৃদ্ধা জামিলা বেগম ও তার ছোট ছেলে আব্দুল্লাহ চরম নিরাপত্তাহীনতা রয়েছে। বাড়ী ছাড়া হয়ে ভুক্তভোগী মা ও ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...