নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   নাগরিক খবর   ১৪ নভেম্বর আমিনুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকী | দিনব্যাপী নানা কর্মসূচী
১৪ নভেম্বর আমিনুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকী | দিনব্যাপী নানা কর্মসূচী
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  আগামী ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিকদের পথিকৃত আলহাজ্ব আমিনুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকী। সোমবার ১৪ নভেম্বর স্বাধীনতার পরবর্তী কালে পরিবহণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পথিকৃত আলহাজ্ব আমিনুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে । কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ ফজর পবিত্র কোরআন তেলোয়াত (খতম) , কবর জিয়ারত , ফাতেহা পাঠ , বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল । এছাড়াও মরহুম আমিনুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে বাদ আছর দেওভোগ বড় জামে মসজিদ , ১ নং বাবুরাইল জামে মসজিদ , হযরত মিন্নত আলী শাহ চিশতী (রহঃ) জামে মসজিদ , আখড়া বাইতুস শরীফ জামে মসজিদ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে । মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর জৈষ্ঠ পুত্র মোঃ শফিকুল ইসলাম লিটন সকলের নিকট তার পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন । মরহুম আমিনুল ইসলাম বাংলাদেশ বাস শ্রমিক সমিতির সিনিয়র সহ -সভাপতি , নারায়ণগঞ্জ বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক , নারায়ণগঞ্জ ট্রাক চালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক , হযরত মিন্নত আলী শাহ চিশতি (রহঃ) মসজিদ ও মাজার কমিটির সভাপতি ছাড়াও অসংখ ধর্মীয় , মানব সেবা ও ক্রিড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন । উল্লেখ্য , প্রয়াত শ্রমিক নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম এই অঞ্চলে শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় কঠোর ও নিরলস চেষ্টা চালিয়ে সবার আস্থা অর্জন করেন । স্বাধীনতা পরবর্তী সময়ে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকরা বিক্ষিপ্ত অবস্থায় ছিলেন । এজন্য তারা দিনমজুরের মতোই আচরণের শিকার হতেন । আমিনুল ইসলাম , এ সময় পরিবহন শ্রমিকদের সংগঠন গড়ে তুলে সবাইকে একত্রিত করেন । পরে শ্রমিকরা তাকে মৃত্যুর আগ পর্যন্ত অভিভাবকের মর্যাদায় আসীন রাখেন । এছাড়াও , নারায়ণগঞ্জের বেশ কয়েকটি লোডিং , আন – লোডিং পয়েন্টে শ্রমিকদের সংগঠন গড়ে তোলেন । এ সকল সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার লোড আন লোড কোং এসোসিয়েশন , সমাজ মালিস , বিচার ও বিরোধ মিমাংশায় তার ভূমিকা ছিল প্রশংসনীয় । তিনি একজন ন্যায় বিচারক হিসেবে সুপরিচিত ছিলেন । মরহুম আমিনুল ইসলামই নারায়ণগঞ্জের প্রথম সুন্নতে খাতনা অনুষ্ঠানের প্রচলন করেন । এতিম , ছিন্নমূল ও অসচ্ছল পরিবারের শিশু কিশোরদের সুন্নতে খাতনার আয়োজন এখনো সবার মনে পড়ে । এছাড়াও বিয়ে , লেখাপড়া , চিকিৎসা , খেলাধূলাসহ নানা অনুষ্ঠানে তার সহযোগিতা ছিল সমাজ বিনির্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত । যা আজও মানুষের স্মৃতিতে অম্লান । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...