নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   নাগরিক খবর   বন্দর শাহী মসজিদের ইতিহাস। নামানুসারে ওই এলাকার নামকরন
বন্দর শাহী মসজিদের ইতিহাস। নামানুসারে ওই এলাকার নামকরন
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
সালাউদ্দিন এসডিঃ  কালের বিবর্তনে আজকের বন্দর শাহী মসজিদ । এটি নারায়ণগঞ্জের বন্দরে ২১ নং ওয়ার্ডে অবস্থিত । প্রায় ছয়শত বছর পূর্বের এই মসজিদের নামানুসারে এলাকার নাম হয়ে উঠেছে শাহী মসজিদ বাড়ী  । এর দক্ষিণে একটি বিশাল পুকুর অবহেলায় বিবর্ন। তবুও চলে শতশত মানুষের নানান কাজ । মসজিদটির উত্তর পূর্বে এইচ এম সেন রোড- যা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ ও ২২ নং ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করেছে । এই মসজিদের ঠিক পূর্বে সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়
। এবং দক্ষিণ পূর্বে যথাক্রমে ‘ ৯ নং বন্দর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’। এর ঠিক দক্ষিণে শাহী মসজিদের মোড় লাগোয়া বন্দর পল্লী বিদ্যুৎ অফিস । এই অফিসটির পূর্বে শাহী মসজিদ সড়কের পাশেই ‘ ইন্টারন্যাশনাল গ্লোবাল স্কুল ‘ । এই সড়ক ধরে আরো একটু পূর্বে এগিয়ে গেলেই পাবেন বিশাল হাসপাতাল যা ‘ মাতৃ সদন ‘ নামে পরিচিত। হাসপাতালটির দক্ষিণে রাস্তার টিক পাশেই রয়েছে ঐতিহ্যবাহী ‘ বন্দর সাধারণ পাঠাগার। যাকে বদর ডায়াবেটিস সমিতি ঘিরে রেখেছে । এর ঠিক দক্ষিণ পাশে ( সড়কে দক্ষিণ পাশে ) রয়েছে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিস। এই অফিস পেড়িয়ে একটু সামনে ( পূর্বে ) এগিয়ে গেলেই মদনগজ মদনপুর সড়ক।কাউন্সিলরের অফিসের উত্তরে আমাদের শেষ ঠিকানা ‘ হাফেজীবাগ কবরস্থান ‘ দক্ষিণ শাহী মসজিদে রয়েছে শাহজালাল মাদ্রাসা
নামে একটি সুবিশাল কওমি মাদ্রাসা । দক্ষিণ শাহী মসজিদের পূর্ব প্রান্তে রয়েছে ‘ ভুলের পাগলের মাজার ‘ দক্ষিণ শাহী মসজিদ এলাকার দক্ষিণে রয়েছে স্মৃতি জাগানিয়া ‘ ত্রিবেণী খাল -যা ২১ নং ওয়ার্ড কে বন্দর ও সোনাকান্দা নামে ভাগ করে রেখেছে। উল্লেখ্য এই ত্রিবেণী খালটি শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যে সংযোগ স্থাপন করে চলেছিলো দীর্ঘদিন। এখন এই মৃত্যু প্রায় খালটির সৌন্দর্য বর্ধন ও সংস্কার চলছে অত্যন্ত মন্থর গতিতে । শাহী মসজিদের মোড় থেকে সোজা পশ্চিমে সালেহ্ নগর ও সালেহ্ বাবা ইয়ামমনীর মাজার । সংক্ষিপ্ত পরিসরে  শাহী মসজিদকে ঘিরেই এসব স্থাপনা ও  ইতিহাস ।
লেখখ- সালাউদ্দিন এসডি ১৩ মে ২০২৩

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...