নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   নাগরিক খবর   মেয়র আইভীর প্রতি কৃতজ্ঞতা ও অনুরোধ – শাহরিয়ার মোস্তফা
মেয়র আইভীর প্রতি কৃতজ্ঞতা ও অনুরোধ – শাহরিয়ার মোস্তফা
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
শাহরিয়ার মোস্তফাঃ শহরের শেখ রাসেল নগর পার্কের সৌন্দর্য রক্ষা,  পার্কের ফুট ওভাবে সাচ্ছন্দ্যে চলাচল সহ যানজটমুক্ত করতে পার্ক সংলগ্ন সড়কে অবৈধ দোকান উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এতে করে পার্কে আগত নগরবাসির
মধ্যে সস্তি ফিরার পাশাপাশি সড়কে যানজটমুক্ত হয়েছে।
পার্কের ফুটওভারে সাচ্ছন্দ্যে মানুষ চলাচল করতে পারছে। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র আইভীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পার্কের পাশের সড়ক সবসময় অবৈধ দখলমুক্ত রাখতে মেয়র আইভীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
মেয়র আইভীর উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেখ রাসেল নগর পার্ক নিয়ে নগরবাশি সবচেয়ে বেশী আশাবাদি। তিনি নগরবাসিকে এমন সুন্দর একটি পার্ক উপহার দিয়েছেন, এ পার্কের কারনে নারায়ণগঞ্জ শহরের সৌন্দর্য আরো বেড়ে গেছে। পাশাপাশি নগরবাসির একটি পার্ক নির্মানের স্বপ্ন ও দীর্ঘদিনের দাবি পূরন হয়েছে। এই শিল্পনগরীতে হাপিয়ে উঠা মানুষের বস্তির নিঃশ্বাস ফেলার উপযুক্ত স্থান শেখ রাসেল নগর পার্ক। এরই মধ্যে নগরবাসির কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই পার্ক।
পার্কের সামনের সড়কে ভাসমান দোকান বসিয়ে সাধারন মানুষের চলাফেরায় ব্যাঘাত সৃস্টি হত। সহ পার্কের প্রবেশের সম্মুখ স্থানের সৌন্দর্য বিনস্ট হত৷
সব শেষে গত সপ্তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মাইকিং করে অবৈধ দোকানপাট সড়িয়ে নিতে বলে। এর পর সকল দোকানপাঠ সড়িয়ে নেওয়া হয়।
এখন পুরো পার্ক ও সড়কের পরিচ্ছন্ন পরিবেশ ফিরে এসেছে। যানজরও নেই। ফুটওভারে সাচ্ছন্দ্যে মানুষ চলাফেরা করতে পারছে। এমন উদ্যোগের জন্য আবারও মেয়র আইভীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুরোধ করছি এ উদ্যোগ ও এমন পরিবেশ অব্যাহত রাখতে।
লেখকঃ- শাহরিয়ার মোস্তফা
চাকরিজীবী

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...