নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ 
 প্রচ্ছদ   নাগরিক খবর   বন্দরে সরকারী জলাশয় ভরাটের মহাৎসব !
দখল / বন্দরে সরকারী জলাশয় ভরাটের মহাৎসব !
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে সরকারী জলায়শ ভরাটের মহাৎসব চলছে। এলাকার কিছু অসাধু ব্যাক্তিরা  ড্রেজারের মাধ্যমে বন্দর ইউনিয়নের ৮ নং ওর্য়াডের সরকারী জলায়শ ভরাটের জন্য রাতের আধারে বাঁধ তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছে, কুশিয়ারা ব্রীজ সংলগ্ন সরকারী খালটি স্থানীয় সুমন নামে এক ব্যাক্তি প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে।
স্থায়ীভাবে দখলের জন্য নিজের জমির সাথে সরকারী খালটি বালু দিয়ে ভরাটের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে । এর আগে বিদ্যুৎ পাওয়ার প্লান্টের জন্য জায়গা ভরাট করার সুযোগ খালের অধিকাংশ দখল করে নিয়েছে। অবশিষ্ট খালগুলো দখলের জন্য চেষ্টা চালাচ্ছে কতিপয় ভূমিদৎসু সুমন মিয়া। এছাড়াও একই ইউনিয়নের ৯ নং ওর্য়াডের বাগবাড়ি এলাকায় রেলওেয়ের বিশাল পুকুর ড্রেজার দিয়ে ভরাট করার অভিযোগ পাওয়া গেছে।
জনৈক আক্তার হোসেনের ড্রেজার দিয়ে সরকারি রেলওেয়ের জলাশয়ের ভরাট কাজ  চলছে। রেলওয়ের রাস্তা কাটার অপরাধে গত রমজান মাসে অবৈধ ড্রেজার স্থাপনকারি আক্তার হোসেনকে সর্তক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা। সেই আক্তারের ড্রেজারের মাধ্যমে রেলওেয়ের বিশাল পুকুর ভরাট করার সাহস পায় কিভাবে এমনই প্রশ্ন সচেতন মহলের।
এ বিষয়ে বন্দর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহম্মেদ গনমাধ্যমকে জানায়, সরকারি জলাশয় ভরাটের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমি খতিয়ে দেখছি। এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা জানান, সরকারী জলাশয় কেউ দখল বা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...