নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   নাগরিক খবর   মহাসড়কে বোপরোয়া ওভারট্রেকিংয়ে প্রান হারালো ঠিকাধার দম্পতি
সড়ক দুর্ঘটনা / মহাসড়কে বোপরোয়া ওভারট্রেকিংয়ে প্রান হারালো ঠিকাধার দম্পতি
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণঞ্জের রূপগঞ্জে পরিবার নিয়ে বাড়ী ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী মারা গেছেন। এসময় গুরুতর আহত হয় একমাত্র শিশু কন্যা তাহরিন জাহান ফাহা (৬)। শুক্রবার দিবাগত রাতে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে কাঞ্চন- রূপসী সড়কের গঙ্গানগর এলাকায়।  খবর পেয়ে পুলিশ নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এদিকে শিশু ফাহাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দিলেও সেখানে তার অবস্থা আশংকাজক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানিয়েছেন, নিহতরা হলেন- নারায়ণগঞ্জে সোনারগাঁও পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম বাবু (৩৪) ও তার  স্ত্রী তাহমিনা আক্তার (৩০)।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার  কাঞ্চন- রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় ঘটে এ দূর্ঘটনা।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ১০নভেম্বর দুপুরে মোটরসাইকেল যোগে স্ত্রী ও একমাত্র শিশু কন্যাকে নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে আসে সোনারগাঁয়ে নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম বাবু। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাতে কাঞ্চন- রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় পৌছেলে একটি প্রাইভেটকার ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়  নাজমুল ইসলাম বাবু ও তার স্ত্রী তাহমিনা। এসময় গুরুতর আহত হয় তাদের একমাত্র শিশু কন্যা তাহরিন জাহান ফাহা (০৬)। স্থানীয়রা আহত শিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...