নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   নাগরিক খবর   নারায়ণগঞ্জ শহর আমার বাড়ি, সচেতন হই পরিষ্কার রাখি – ডিসি
বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভা / নারায়ণগঞ্জ শহর আমার বাড়ি, সচেতন হই পরিষ্কার রাখি – ডিসি
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ শহর আমার বাড়ি, সচেতন হই পরিষ্কার রাখি” এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ শহরের ময়লা-আবর্জনা নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন, বর্তমানে প্রতিদিন এক হাজার টন ময়লা হয়, যা পাঁচ বছর পর ২-৩ হাজার টনে দাঁড়াবে। এখনই কার্যকর সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে শহরজুড়ে ময়লার স্তূপ তৈরি হবে। তিনি পরিবেশ দূষণ রোধে সকলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, এই কাজ কঠিন হলেও সমালোচনার ভয় না করে আমাদের এগিয়ে যেতে হবে। শহরকে নিজের বাড়ি মনে করলে এর পরিবেশ পরিষ্কার রাখা সম্ভব।

সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুব আলম জানান, শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য এখনো কোনো নির্দিষ্ট স্থান নেই, তবে কল্যাণী খাল পরিষ্কার করে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ অভিযোগ করেন, ফতুল্লার অনেক কারখানা ইটিপি প্লান্ট ছাড়াই চলছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি নাগরিকদের পাশাপাশি মার্কেটগুলোকেও বর্জ্য অপসারণে সচেতন হওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং জেলা দোকান মালিক সমিতির সেক্রেটারি শাহেদ শাহীন উভয়েই অভিযোগ করেন যে, মার্কেটের সামনে পরিষ্কার রাখা হলেও ফুটপাতের হকাররা ময়লা ছড়িয়ে ফেলছে, এবং বারবার বলা সত্ত্বেও তারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলছে না।

সভায় ইউনিয়নভিত্তিক ডাস্টবিন স্থাপন, ময়লার স্তূপ কমানো এবং ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের মতো একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইনের সঞ্চালনায় এই সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...