নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
 প্রচ্ছদ   মহানগর   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বিশাল আহমেদ এর পিতা মরহুম মো. আমির হোসেন, সহ সাবেক সভাপতি মরহুম মতিউর সেন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এমএইচ নয়ন ও মরহুম তানভীর আহমেদ রনি’র আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার ৩০ আগষ্ট বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো. আমির হোসেন, যুগ্ম সম্পাদক হাসান উল রাজিব, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান খোকা, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাবেক সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক কে এইচ মিলন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক মো. মোক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, সদস্য মো. দিনার মাহমুদ ভূইয়া, আল মামুন খাঁন, মো. মশিউর রহমান, মো. মেহেদী হাসান, মো. হাবিব খন্দকার।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত মোয়াজ্জেম হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান রামাদান।

দোয়ায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বিশাল আহমেদ এর পিতা মরহুম মো. আমির হোসেন এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাছাড়া সংগঠনের সাবেক সভাপতি মরহুম মতিউর সেন্টু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এমএইচ নয়ন ও মরহুম তানভীর আহমেদ রনি’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. আমির হোসেন এর আশু রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা সহ সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...