নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
 প্রচ্ছদ   মহানগর   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই 
ফাঁদ / প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে জমি জালিয়াতি ও ভূমি প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে আপন বড় ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বন্দরের মুরাদপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, বন্দর উপজেলার মুরাদপুর এলাকার মৃত ডেঙ্গুর আলী ভূঁইয়ার ছেলে তোফাজ্জল হোসেন ভূঁইয়া তাঁর মালিকানাধীন এসএ ৪৯ ও আরএস ৮০ দাগের জমি আপন বড় ভাই নয়ন আলী ভূঁইয়ার কাছে বিক্রি করেন। জমি ক্রয়ের পর নয়ন আলী নিয়ম অনুযায়ী নিজ নামে নামজারি (মিউটেশন) সম্পন্ন করেন। তবে জমি বিক্রি সম্পন্ন করার পরও তোফাজ্জল হোসেন স্থানীয় ভূমিসদস্যু ও দালাল কুদ্দুসসহ একটি প্রতারক চক্রের যোগসাজশে নয়ন আলীকে হয়রানি করতে নানা ষড়যন্ত্র শুরু করেন।
এরই ধারাবাহিকতায়, তোফাজ্জল হোসেন মুরাদপুর এলাকার জমত আলীর ছেলে ও দালাল কুদ্দুসের মাধ্যমে গত ৪ মে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি লিখিত আপত্তি জানান। অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে উপস্থিত হওয়ার নোটিশ দেন।

শুনানির দিনে তোফাজ্জল নিজে উপস্থিত না হয়ে দালাল কুদ্দুসসহ কয়েকজনকে পাঠান। উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে এসি ল্যান্ড কোনো সুরাহা না দিয়ে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেন।
অভিযোগ রয়েছে, এসি ল্যান্ডের পরামর্শ উপেক্ষা করে নয়ন আলীকে সম্পূর্ণ অন্যায়ভাবে হয়রানি করার উদ্দেশ্যে দালাল কুদ্দুসের প্ররোচনায় গত ২৭ আগস্ট তোফাজ্জল হোসেন বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আপন বড় ভাই নয়ন আলী, ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা এবং বেশ কয়েকজন নিরীহ মানুষকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি জানান, “উপজেলা ভূমি কার্যালয়ে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছিল। তবে কোনো সুরাহা না হওয়ায় বিষয়টি আইনের মাধ্যমে নিষ্পত্তির জন্য তোফাজ্জল হোসেনকে নারায়ণগঞ্জ জজ কোর্টের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
এদিকে প্রতারক চক্রের প্ররোচনায় আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।  এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী দালাল চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...