নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   স্কুল ছাত্রীকে প্রেম নিবেদনে উত্যক্ত | ব্যর্থ হয়ে  অপহরণ
স্কুল ছাত্রীকে প্রেম নিবেদনে উত্যক্ত | ব্যর্থ হয়ে  অপহরণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১০ নভেম্বর উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী মোল্লাবাড়ী এলাকায়। অপহৃতা সোহানা আক্তার (১৪) ছনপাড়াস্থ আত-তানজিদ মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং পাঁচরুখী মোল্লাবাড়ীর শাহজাহান মিয়ার কন্যা।
মামলার এজাহার থেকে জানা যায় যে, একই গ্রামের জহির আলম মোল্লার ছেলে বখাটে আশিক মোল্লা (২১) ওই স্কুল ছাত্রীকে প্রতিনিয়ত স্কুলে যাতায়াতের পথে প্রেম নিবেদনের মাধ্যমে উত্যক্ত করতো। ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ১০ নভেম্বর দুপুরে আশিক মোল্লা তাকে স্কুল থেকে বাড়ীতে ফেরার পথে আশিকের বাড়ীর সামনের রাস্তা থেকে ইজি বাইক যোগে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ৬ দিন খোজাখূঁজির পরও অপহৃতার কোন সন্ধান না পেয়ে অপহৃতার পিতা মোঃ শাহজাহার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় বুধবার রাতে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত আসামীদেরেক গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মামলা গ্রহণ করা হয়েছে। আসামী গ্রেফতার ও ভিকিটিমকে উদ্ধারে পুলিশ কাজ করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...