নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   ১০ ডিসেম্বর মাঠে থাকবে শ্রমিক লীগ | আজিজুল হক
১০ ডিসেম্বর মাঠে থাকবে শ্রমিক লীগ | আজিজুল হক
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
ফতুল্লা প্রতিবেদকঃ  ফতুল্লা থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপিকে দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবেনা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের প্রতিটি নেতাকর্মী মাঠে থেকে তা রুখবো ইনশাআল্লাহ।
একান্ত আলাপচারিতায় ফতুল্লা থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বলেন, আওয়ামী লীগ মানে দেশ ও দেশের সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন। এ উন্নয়নকে ভাল চোখে দেখছেনা বিএনপির নেতাকর্মীরা। তাই তারা আন্দোলনের নামে পুরো দেশব্যাপী অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের নেতা সাধারন খেটে-খাওয়া শ্রমিকের নয়নের মনি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউসার আহমেদ পলাশ ভাইয়ের নেতৃত্বে আগামী ১০ ডিসেম্বর ফতুল্লা থানা শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মী প বটি, ফতুল্লা ও পাগলায় অবস্থান করবো। এবং সেখানে অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে যাওয়া বিএনপির কোন নেতাকর্মী যেন কোন প্রকার বিশৃংখলা করতে না পারে তা দমন করবো।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী,দেশের সাধারন মানুষের মুখে হাসি ফুটানোর অন্যতম ব্যক্তিত্ব ও দেশের প্রত্যন্ত অ লের উন্নয়নের দূত জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিকলীগ পূর্বের ন্যায় ভবিষ্যতেও বাংলার জমিনে অতন্দ্র প্রহরীর মত দ্বায়িত্ব পালনে পিছ পা হবেনা। দেশের উন্নয়নের বাধা প্রদানকারীদের কঠোরভাবে জবাব দেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...