নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অর্থনীতি   এ্যাপলো’র চাকুরিচ্যুত শ্রমিকদের পাওনা বেতনের দবিতে বিক্ষোভ সমাবেশ
এ্যাপলো’র চাকুরিচ্যুত শ্রমিকদের পাওনা বেতনের দবিতে বিক্ষোভ সমাবেশ
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার এ্যাপলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড কারখানার চাকুরিচ্যুত শ্রমিক কর্মচারীদের আইনগত পাওনা বেতনের দবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। কারখানার গেইটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই কারখানার প্রধান গেইটের সামনে শতাধিক শ্রমিক কর্মচারী এ বিক্ষোভ সমাবেশ করেন। এসময় আন্দোলনে শ্রমিক কমিটির সভাপতি আলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ‘টিইউসি’র কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফ, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সদস্য নুর ইসলাম আক্তার, প্যারাডাইস কেবল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো়ঃ সেলিম মিয়া, দপ্তর সম্পাদক আবু বক্কর, এ্যাপলোর শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বানু বেগম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ্যাপলো ইস্পাতের  শ্রমিক কর্মচারীরা বছরের পর বছর এ কারখানায় কাজ করেছে। তাঁদের শ্রম ঘাম নিয়ে মালিক কোটি কোটি টাকা মুনাফা করেছেন। এখন হঠাৎ করে গত জুলাই মাসে কারখানাটি বন্ধ করে দিয়েছে। ফলে শ্রমিক কর্মচারীরা তাঁদের পরিবার স্বজন নিয়ে চরম বিপদে পড়েছে।  এই দুরাবস্থায় কারখানা মালিক ২১৪ শ্রমিক কর্মচারীকে চাকুরিচ্যুত করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। তাঁদের আইনগত পাওনাদী পরিশোধ করছে না। নানান টালবাহানায় হয়রানি করছে। ফলে চাকুরিচ্যুত শ্রমিক কর্মচারীরা পরিবার স্বজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে।
অবিলম্বে আইনগত সম্পুর্ণ পাওনা প্রদান করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহতভাবে চলবে। পর্যায়ক্রমে কঠোর থেকে আরও কঠোরত আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করার হুঁশিয়ারি দেয় তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...