নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   স্কুল শিক্ষার্থী আত্মহত্যা প্ররোচনায় দায়িদের শাস্তির দাবি| সড়ক অবরোধ মানববন্ধন 
স্কুল শিক্ষার্থী আত্মহত্যা প্ররোচনায় দায়িদের শাস্তির দাবি| সড়ক অবরোধ মানববন্ধন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  গতকাল ২৩ নভেম্বর বুধবার নবম শ্রেণির শিক্ষার্থী হানিফ মিয়ার আত্মহত্যার প্ররোচনায় শিক্ষার্থীরা ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের ত্রিশকাহনীয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক সভায় সভাপতিত্ব করেন নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াকুব হোসেন। সভায় বক্তব্য রাখেন সাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ মিয়া, মোরসালিন, ইমাম হোসেন, সিয়াম হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কথা বলতেই পারে। সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে কথা বলার অপরাধে নবম শ্রেণির ছাত্র হানিফ মিয়াকে জীবন দিতে হয়েছে। হানিফ মিয়ার আত্মহত্যার প্ররোচনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অন্যায়ভাবে হানিফ মিয়াকে বেত্রাঘাত ও অপমান করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনাকারীকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। জানা গেছে, ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে কথা বলার অপরাধে গত ২১ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সকল ছাত্র-ছাত্রীকে ডেকে এনে নবম শ্রের্ণির ছাত্র হানিফ মিয়াকে অপমান ও বেত্রাঘাত করে। পরে প্রধান শিক্ষকের অপমান সইতে না পেরে হানিফ মিয়া (১৬) বাড়িতে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। নিহত হানিফ মিয়া হাটাবো ত্রিশকাহনীয়া এলাকার আজাহার মিয়ার ছেলে।  এব্যাপারে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষকরা  শাসন করতেই পারে। তবে হানিফ মিয়া এতটা অভিমান করবে সেটা আমার জানা ছিল না। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, শিক্ষার্থী হানিফ মিয়ার লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...