নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপির আগুন সন্ত্রাস প্রতিরোধে প্রস্তুত ফতুল্লা থানা শ্রমিকলীগ
বিএনপির আগুন সন্ত্রাস প্রতিরোধে প্রস্তুত ফতুল্লা থানা শ্রমিকলীগ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  আগামী ১০ ডিসেম্বর বিএনপির ডাকা সমাবেশের নামে নৈরাজ্য ঠেকাতে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউসার আহমেদ পলাশের নির্দেশে মাঠে থাকবে ফতুল্লা থানা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
একান্ত আলাপকালে ফতুল্লা থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বলেন, আমরা মুজিব রনাঙ্গনের আদর্শের সৈনিক। তার মতই আমরা দেশের জন্য নিজের জীবনবাজি রেখেই দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করি। তার সুযোগ্য কন্যা গনতন্ত্রেও মানসকন্যা ও ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ যখন উন্নয়ণশীল দেশে রুপান্তরিত হতে চলছে ঠিক সে সময় আন্দোলনের নামে দূর্নীতি চ্যাম্পিয়ন সেই বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তিনি আরও বলেন,আমরা খেটে খাওয়া মানুষের প্রানের স্পন্দন আলহাজ কাউসার আহমেদ পলাশ ভাইয়ের পরীক্ষিত সৈনিক। তার নেতৃত্বে ও নির্দেশে আমরা সব সময় মাঠে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন,বিএনপি বর্তমানে দেশের সাধারন মানুষকে ভুল বুঝাচ্ছে। দেশের উন্নয়ন তাদের চোখে পড়েনা। তারা বর্তমানে আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির লক্ষে বিভিন্ন কৌশল অবলম্বন করছে যা তারা আদৌ সফল হবেনা। কারন দেশের সাধারন মানুষ উন্নয়নের জন্য আওয়ামীলীগকেই বেছে নেয় যা তাদের সহ্য হয়না। আগামী ১০ ডিসেম্বর আমাদের প্রানপ্রিয় নেতা আলহাজ কাউসার আহমেদ পলাশ ভাইয়ের নেতৃত্বে ও নির্দেশে ফতুল্লা থানা শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মী ফতুল্লার বিভিন্নস্থানে অবস্থান নিয়ে বিএনপির অরাজকতার বিরুদ্ধে রুখে দাড়াবে। আজিজুল হক আরও বলেন,ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল ভাই,সাধারন সম্পাদক মো.নজরুল ইসলাম ভাইসহ সকল নেতাকর্মীদের সাথে নিয়েই বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে শ্রমিকলীগ ঐক্যবদ্ধভাবে সর্বদা প্রস্তুত রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...