নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   রূপগঞ্জে জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রূপগঞ্জে জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার তারাবো পৌরসভার কর্ণগোপ বালুর মাঠে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ফিরোজ মাহমুদ মঙ্গল, ওলিউল্লাহ মাস্টার, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ নাজির ভুঁইয়া, সাাংগঠনিক সম্পাদক মোঃ আলম বাদশা, তারাবো পৌরসভা জাতীয় পার্টি নেতা মোঃ শাহবুদ্দিন মিন্টু ও বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জাতীয় পার্টি ছাড়া কোন দলেরই সরকার গঠন করা সম্ভব নয়। দেশ ও জাতি গঠনে জাতীয় পার্টি আগের মতোই এবারও কাজ করবে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে। পরে তারাবো পৌরসভা জাতীয় পার্টির জয়নাল আবেদীন চৌধুরীকে সভাপতি ও শাহবুদ্দিন মিন্টুকে সাধারাণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...