নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর মামলায় ৩ জন গ্রেপ্তার
আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর মামলায় ৩ জন গ্রেপ্তার
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ২৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও ককটেল বিস্ফোরন মামলায় আরো তিন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৩ ডিসেম্বর) বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ২৬(১১)২২। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত ফুল চাঁন মিয়ার ছেলে বিএনপি কর্মী মনোয়ার হোসেন (৪০) পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে রাসেল (৩৯) ও
একই এলাকার মীর সৈয়দ আলী মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪৮)। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ¦ আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বন্দর থানা বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, আলহাজ¦ হান্নান সরকার, হাবিবুর রহমান দুলাল ও নাজমুল হক রানাসহ ২৪ জন এজাহারভূক্ত ও অজ্ঞাত নামা ২৫/৩০ জন বিএনপি নেতাকর্মী একজোট হয়ে ধারালো ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বন্দরে ২৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরন ঘটিয়ে আসভাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে দেড় লাখ টাকা ক্ষতি সাধন করে। ওই সময় হামলাকারি ছাত্রলীগ কর্মী সোহেল ও কাউছারকে বেদম ভাবে পিটিয়ে কার্যালয়ে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী সোহেল বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ এ পর্যন্ত বন্দরে ১০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...