নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ১০ ডিসেম্বর গণসমাবেশ সফল করতে মহানগর বিএনপির লিফলেট বিতরণ
১০ ডিসেম্বর গণসমাবেশ সফল করতে মহানগর বিএনপির লিফলেট বিতরণ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে অংশ হিসাবে আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।
সোমবার ( ৫ ডিসেম্বর ) দুপুরে আগামী ১০ ডিসেম্বর সমাবেশে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আদালত পাড়ায় আইনজীবী ও সাধারণ মানুষের কাছে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ  মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ১০ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকারের দাবীতে. জ্বালানী তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি ও আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় গণসমাবেশ । গণতন্ত্র পুনরুদ্ধারের এই গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এ গণসমাবেশ শান্তিপূর্ণভাবে করার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোন মূল্যেই সমাবেশ সফল করা হবে। এই গণসমাবেশে  শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই নয় বরং দেশের আপামর জনগণও উপস্থিত থাকবেন। সমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে ও সমাবেশ সফল করতে আমাদের এই লিফলেট বিতরণ।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, সব বাঁধা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে আগামী ১০ ডিসেম্বর বিএনপি’র ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার অঙ্গীকার করেছেন দলের নেতাকর্মীরা। দলীয় কর্মী ছাড়াও সরকারের দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষও এতে যোগ দেবেন। এই গণসমাবেশের মধ্যদিয়ে এই অবৈধ সরকারের পতন ঘন্টা বেজে উঠবে। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও নতুন সরকার গঠন হবে।
এসময় লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. সরকার হুমায়ূন কবির, কার্যকরি সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মুজিবুর রহমান, এড. এইচ এম আনোয়ার হোসাইন প্রধান, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক এড. মাহমুদুল হক আলমগীর, আইনজীবী ফোরাম নেতা এড. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ, এড. রাকিবুল হাসান শিমুল, এড. সুমন মিয়া,এড. রোকন উদ্দিন, এড. লিজা, এড. আসমা হেলেন বিথী, এড. কেএম সুমন প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...