নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি ঘোলা পানিতে মাছ ধরছে – রশীদ | আর কোন ঝামেলায় পড়তে চাইনা – মুকুল
বিএনপি ঘোলা পানিতে মাছ ধরছে – রশীদ | আর কোন ঝামেলায় পড়তে চাইনা – মুকুল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
সহিদুল ইসলাম শিপু – বন্দর প্রতিবেদকঃ ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের অভিযানে বন্দরে বিএনপির নেতা কর্মী বাড়ি ছাড়ায় মাঠ এখন আওয়ামীলীগের দখলে। ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, বন্দর থেকে বিশাল নেতাকর্মী নিয়ে গণসমাবেশে যোগ দেওয়ার কথা ছিলো বিএনপির। পুলিশের অভিযানে তারা এখন বাড়ি ছাড়া। আর কোন ঝামেলায় পরতে চায়না বলে জানালেন বিএনপির নেতা। বিভিন্ন ইস্যু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্ঠা করছে বিএনপি বলে জানান আওয়ামীলীগ নেতা। বন্দরের আওয়ামীলীগ ও বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতারা সমাবেশ ঘিরে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশীদ বলেন, সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা, ইউরোপ কান্ট্রি গুলো যখন অর্থনৈতিক ভাবে ও খাদ্য সংকটে ভুকছে ঠিক সেই সময় বিএনপি তার রাজনৈতিক সদইচ্ছা পূরণের স্বার্থে বিভিন্ন ইসু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্ঠা করছে, কিন্তু এদেশের মানুষ কোন ভাবেই এ অগণতান্ত্রিক ইসু নিয়ে আন্দোলন করাকে সমর্থন করেনা এবং করবে না। জাতির স্বার্থে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটা কর্মী হতন্ত্র প্রহরের মত কাজ করে যাচ্ছে। আগামি দিনেও বিএনপি জামাতের সমস্ত ষড়যন্ত্র মূলক ইসুকে যে কোন কিছুর বিনিময়ে পতিহত করা হবে। এ জন্য বন্দর উপজেলা আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মী সর্বসময় সর্বক্ষেত্রে সর্ব পরিস্থিতিতে প্রস্তুত আছে।
সাবেক উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল বলেন, এখন আর কোন মন্তব্য করতে চাই না, এমনি অনেক ঝামেলায় আছি, আর কোন ঝামেলায় পড়তে চাইনা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...