নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে রূপগঞ্জে আঃলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে রূপগঞ্জে আঃলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় বিএনপি-জামাতের ডাকা ১০ ডিসেম্বর মহা সমাবেশের নামে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আঃলীগ ও অংগসংগঠন। গতকাল ৯ ডিসেম্বর উপজেলার গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ভূলতা ইউনিয়ন আঃলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূলতা ইউনিয়ন আঃলীগ নেতা ও ভূলতা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূইয়া। বক্তব্য রাখেন, ভূলতা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক বাবুল ভূইয়া, আঃলীগ নেতা ও সাংবাদিক গিয়াসউদ্দিন বাবুল, শ্রমিকলীগ নেতা রতন মিয়া, আবু তালেব,সাইফুল ইসলাম মেম্বার,শফিউদ্দিন, মনির হোসেন মেম্বার, বাচ্চু মিয়া, লোকমান হোসেন প্রমুখ।একই সময়ে গোলাকান্দাইল ইউনিয়ন আঃলীগ ও অঙ্গ সংগঠন ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি গোলাকান্দাইল গোল চত্বর হতে ভূলতা এলাকা পর্যন্ত প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম ভূইয়া, আব্দুস সাত্তার চৌধুরী,নাইম ভূইয়া, নাসির মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার প্রমুখ। সভায় বক্তারা বলেন বিএনপি-জামাতের সন্ত্রাসীরা ১০ ডিসেম্বর মহা সমাবেশের নামে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতা করছে। তাদের নাশকতা সহ্য করা হবে না। আমরা দেশ ও জনগনের জানমাল রক্ষায় মাঠে আছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...