নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ভূমি অফিসগুলিতে দূর্নীতি | দালালদের টাকা না দিলে কাজ হয়না
বন্দরে ভূমি অফিসগুলিতে দূর্নীতি | দালালদের টাকা না দিলে কাজ হয়না
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  বন্দর উপজেলার সবগুলো ভূ’মি অফিসে নামজারীতে চলছে আকাশ চুম্মি দুর্নীতি ও গ্রহক হয়রানি চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । গ্রাহক তার জমির নামজারী করতে গেলে নানা অযুহাতে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে । মূল কথা হলো ভ’মি অফিস কর্তৃক পালিত ওমেদা বা দালালের মাধ্যমে নামজারী করতে দিলে তা অনায়াসে হয়ে যায়। আর এতে করে ভূমি অফিসের কর্মচরী ও কর্মকর্তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। মদনগঞ্জ ভূমি অফিসের নায়েব দুলাল চন্দ্রের কাছে সাবদী জিওধরা এলাকার একটি জমির নামজারী করতে দিলে সেটা হবেনা বলে অনেকদিন ঘুরিয়ে ফেরত দেন। নায়েব দুলাল চন্দ্র বলেন, চাহিত খতিয়ানে জমি নেই অতএব নামজারী করা সম্ভব নয়। এ জন্য মিসকেস করে আসতে হবে। পরে একই জমির নামজারীর জন্য দালালের মাধ্যমে পুনরায় আবেদন করলে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে তার নামজারী করে দেয়। সরকারি নিয়ম অনুযায়ী নামজারির সরকারি ফি ১১শত টাকার কিছু বেশী। কিন্তু জমি বেশী হলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা। নামজারী করার এক দালাল নাম প্রকাশ না করার শর্তে বলেন, নামজারীর প্রতিটি ফাইল সই করতে এসিল্যান্ডে জন্য নাকি ৪ হাজার টাকা নেন। কুড়িপাড়া ভূমি অফিসে সবচেয়ে বেশী দুর্নীতির সংবাদ পাওয়া গেছে। আলীনূর নামের একজন গ্রাহক তার জমির সমস্ত কাগজ দেয়ার পরও তাকে হয়রানি চরম ভাবে করা হয়েছে। তাকে প্রথমে বলা হয় তার জমি নাকি ক তালিকা ভ’ক্ত। পরে সরকারি গ্যাজেট বহি তল্লাশী করে তার জমি ক তালিকায় ভ’ক্ত নয় প্রমাণ হলেও তাকে হয়রানি করা হয়। তিনি ২ অক্টোর ও ১০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৯ নভেম্বর এসিল্যান্ড এর কাছে আবেদন করেও প্রতিকার পয়নি। তিনি আরো বলেন, তিনি ৪ বার আবেদন করেন ভূমি কর্তকর্তার নির্দেশে যার কেইস নং হয় ১৫৬১,  ২১১০/২১১১/২১১২, ও ৩৬১২/৩৬১৯/৩৬২০। এ ব্যপারে কুড়িপাড়া ভূমি অফিসের নায়েব জাহাঙ্গীর বলেন, আমি যত কাজ করি এসিল্যান্ডের নির্দেশে করি এর বেশী কিছু বলতে পারব না। আলীনূর জানান, তার অন্য একটি নামজারীর জন্য নায়েব জাহাঙ্গীর ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে নামজারীর করে রাখেন। পরে আরো অতিরিক্ত ১৩ হাজার টাকার জন্য তার নামকারি কফি আটকে রাখেন। পরে তিনি অনলাইন থেকে কাগজ উঠালেও তার জমির খাজনা দিতে পারছেন না। এ বিষয়ে আলীনূর এসিল্যান্ডের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কোন প্রতিকার পাননি বরং নানা অযুহাতে হয়রানির শিকার হচ্ছেন। এমন অবস্থা বন্দরের প্রতিটি ভ’মি অফিসের চিত্র বলে গ্রাহকরা জানান। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখছি। এদিকে গ্রাহকরা ভূমি অফিসের দুর্নীতি উৎপাটনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...