নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন
প্রতিষ্টাবার্ষিকী / যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ ডটকম- এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে পোর্টালটির মঙ্গল কামনা করা হয়।

২৬ (মার্চ) বুধবার বিকেলে ফতুল্লা প্রেসক্লাবের হল রুমে আনন্দ ঘন পরিবেশে কেক কেটে ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী।
যুগের নারায়ণগঞ্জ ডট কম- এর প্রকাশক আলমগীর কবীরের সভাপতিত্বে এবং যুগের নারায়ণগঞ্জ ডট কম-এর সম্পাদক রনি কুমার দাস-এর শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ন-সম্পাদক রুহুল আমিন সিকদারসহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবির প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন সিকদার অনলাইন নিউজ যুগের নারায়ণগঞ্জ ডটকম- এর গঠনমূলক সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং অনলাইনটির সমৃদ্ধি কামনা করে বলেন গণমাধ্যম হিসেবে যুগের নারায়ণগঞ্জ অল্প দিনেই সমাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়াও সামনের দিনগুলোতে অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জবাসীর জন্য ভালো কিছু করবে, সেই আশা ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, যায় যায় দিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দপ্তর সম্পাদক মোস্তাক আহাম্মেদ সুমন, কার্যকরী সদস্য মোঃ সেলিম, উজ্জীবিত বাংলাদেশের ফটো সাংবাদিক মোঃ হাবিব।
অনুষ্টানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...