নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির
অবৈধ কয়েল তৈরী কারখানা / ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  কাঠ পোড়ানো ডায়ার থেকে এক অগ্নিকান্ডে  ভস্মীভুত একটি অবৈধ কয়েল ফ্যাক্টরি। শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে শ্রীরামপুর এলাকায় অবস্থিত  জমজম নামে কয়েল ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কয়েল ফ্যাক্টরীর কর্মচারীদের অবহেলায় এ আগুনের সূত্রপাত ঘটেছে  বলে জানিয়েছেন  সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদ চৌধুরী। ফায়ার সার্ভিসের ২ ইউনিট  দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে মালিক পক্ষের দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান ,  শ্রীরামপুর- কাজিপাড়া সড়কের মোড়ে  কয়েল ফ্যাক্টরি হঠাৎ আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে  আশপাশের  দোকানপাট ও বাড়ি ঘরে। আতঙ্কে প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে এদিক ওদিক   ছুটাছুটি শুরু করে।  পরে এলাকাবাসী নিরুপায় হয়ে  বিদ্যুৎ অফিস ও  ৯৯৯ কল দিয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের জাহিদ চৌধুরীর নেতৃত্বে ২ টি ইউনিট ঘটনাস্থলে   দ্রুত সময়ের মধ্যে উপস্থিত হন।


জমজম কয়েল ফ্যাক্টরীর মালিক আমির হোসেন জানান, কারখানায় মজুদ কয়েল সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।  ডায়ার থেকে আগুন ছড়িয়ে পড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে অনেক দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...