নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   মাদক ব্যবসায় বাধা | মা ও ছেলেকে পেটালো মাদক ব্যাবসায়ীরা
মাদক ব্যবসায় বাধা | মা ও ছেলেকে পেটালো মাদক ব্যাবসায়ীরা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিন দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় রবিউল হাসান(৩৫ ), কাজী কানিজ ফতেমা(৫৫) আহত হন। এ সময় ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্যকমপেলেয়ে পাঠায় এবং মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, বন্দর ছালেহনগড় এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে আল-আমিন এলাকায় মাদক ব্যবসা করে উঠতি বয়সের তরুণ ও যুবকদের বিপথগামী করছে। শুধু তাই নয় মাদক ব্যবসার প্রসার করতে তরুণ ও যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে।
আহত রবিউল হাসান বলেন, মাদক ব্যবসায়ী আল-আমিন প্রতিনিয়ত আমার বাড়ির সামনে ফেরি করে মাদক ব্যবসা করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার সাথে আলাপ করে বন্দর থানায় লিখিত ভাবে একটি তালিকা দেই। পরে বিষয়টি মাদক ব্যবসায়ীরা জানতে পেরে মাদক কারবারিরা সংঘবদ্ধ চক্র অতর্কিত ভাবে ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় এবং আমাকে রক্তাত জখম করে এসময় আমার মা কাজী কানিজ ফতেমা এগিয়ে আসলে তারা আমার মার উপর হামলা চালায় এবং কিল ঘুষি মারতে থাকে। আমি উপায় না পেয়ে ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের সহযোগিতা চাই এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এঘটনায় আমার মা বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছে।
এব্যপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বক্কর সিদ্দিক বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই মাদক দেশ ও জাতির জন্য অভিশাপ। কোন লিখিত অভিযোগ আমরা পাইনি পেলে ব্যবস্থা নেওয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...