নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   আইন-অপরাধ   তিন কিশোরীকে ধর্ষন | অবশেষে সিরিয়াল ধর্ষক আলম গ্রেফতার
তিন কিশোরীকে ধর্ষন | অবশেষে সিরিয়াল ধর্ষক আলম গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় নানা কৌশলে পৃথক ঘটনায় তিন কিশোরীকে ধর্ষন করেছে এক ব্যাক্তি। এ ঘনায় তিন কিশোরীর অভিভাবক থানায় মৌখিক ভাবে অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে রুপালী এলাকা থেকে আলমগির ওরফে আলম (৫০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আজ দুপুরে এ ঘটনায় কিশোরীদের অভিবাবক বাদী হয়ে বন্দর থানার পৃথক তিনটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয় বন্দর রুপালী আবাসিক এলাকার ৪ নং গলির মাহবুবা চায়নার বাড়িতে এ তিনটি ধর্ষণের এ ঘটনাটি ঘটে।  এ বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর( বৃহস্পতিবার) দুপুর ২.৩০ মিনিটে কিশোরী(১০)কে লম্পট তার বাড়াবাড়ি থেকে পানি আনতে বলেন এবং কিশোরী তার কথা মত পানি আনতে গেলে লম্পট তার মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের পর ওই কিশোরিকে  এবিষয়ে কারো কাছে কিছু বল্লে প্রানে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক আলমগির ওরফে আলম । অপর ঘটনায় ১২ ডিসেম্বর( সোমবার) বেলা ১১.০০ টার সময় কিশোরী (১১) তার বান্ধবীর সাথে লম্পটের বাসায় গেলে লম্পট তার মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে তাকেও হুমকি দেওয়া হয়। অপর ঘটনা একই দিন দুপুর ১.৩০ মিনিটে কিশোরী(১১)কে লম্পট মজা খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলে বাসায় নিয়ে যায় এবং মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং কারো কাছে এবিষয়ে বললে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ঘটনার পর তিন কিশোরী তাদের পরিবারকে ধর্ষনের বিষয়টি জানালে তারা থানায় মামলা দায়ের করে।
বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ধর্ষণের ঘটনায় তিনটি মামলা নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীদের ডাক্তারী পরীক্ষার পর জবানবন্দী রেকর্ডের জন্য হাসপাতালের পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...