নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় মাসুমকে নৃশংস ভাবে খুন করা হয় 
স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় মাসুমকে নৃশংস ভাবে খুন করা হয় 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে অটোচালক মাসুম হাওলাদার (৩৫) হত্যা রহস্য উদঘাটন করেছে র‌্যাব। স্ত্রী শিরিনের পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় পরকীয়া প্রেমিক মোঃ সালাউদ্দিন ওরফে সনির পরিকল্পনায় মাসুমকে নৃশংস ভাবে হত্যার পর লাশ কুশিয়ারা এলাকার একটি খালে ফেলে দেওয়া হয়। বুধবার রাতে হত্যার মূল পরিকল্পনাকারী মোঃ সালাউদ্দিন ওরফে সনিকে (৩৮) নগরের ডিআইটি মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার সনি বন্দর উপজেলার কুমারপাড়া এলাকার মোঃ সিদ্দিকের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১’র উপ পরিচালক একেএম মুনীরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত মাসুম হাওলাদার পেশায় অটোচালক ছিলেন। তার স্ত্রী শিরিন ঘটনার কয়েক মাস আগে গ্রেপ্তার সনির কাপড় প্রসেসিং কারখানায় কাজ নেয়। এ সুবাদে তারা  পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি মাসুম জানতে পেরে তার স্ত্রীকে সনির কারখানায় কাজে যেতে নিষেধ করে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। এ ঘটনা জানতে পেরে সনি মাসুমের উপর ক্ষুব্দ হয়। একারণে সে মাসুমকে হত্যার পরিকল্পনা করে। হত্যার জন্য সনি অপর অটো চালক রানাকে একাজে সম্পৃক্ত করে। গত ৫ নভেম্বর বিকেলে বন্দরের খান বাড়ি এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মাসুম। ওইদিন সন্ধ্যার পর মাসুমকে ঘটনাস্থলে ডেকে নেয় রানা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাসুমের লাশ উদ্ধারের পর সনি ও রানা উভয়ই আত্মগোপন করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে সনি।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিকেলে বন্দরের খান বাড়ি এরাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মাসুম। ২দিন পর ৭ নভেম্বর বিকেলে নিহতের লাশ কুশিয়ারা এলাকার একটি খাল থেকে মাসুমের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় খুনিদের বিরুদ্ধে নিহতের স্ত্রী শিরিন বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...