নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   আড়াইহাজারে মহান বিজয় দিবস উদযাপন | বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
আড়াইহাজারে মহান বিজয় দিবস উদযাপন | বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
আড়াইহাজার প্রতিবেদকঃ  নানা আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়। শুক্রবার সকালে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। উপজেলা প্রশাসন ,মুক্তিযোদ্ধা সংসদ ,পুলিশ প্রশাসন, পৌরসভা সহ বিভিন্ন অঙ্গ সঙ্গঠনের পক্ষ থেকে এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
পরে উপজেলার শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে বিভিন্ন স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুঁচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু. উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সহকারী কমিশনার (ভূমি)  পান্না আক্তার ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা, উপজেলা অওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা আক্তার  আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলীসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  সংবর্ধনা ও বিশেষ উপহার প্রদান করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...