নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   খেলাধূলা   ব্রাজিলের সমর্থক হয়েও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন আশরাফ উদ্দিন চুন্নু
ব্রাজিলের সমর্থক হয়েও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন আশরাফ উদ্দিন চুন্নু
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জে খবর প্রতিবেদকঃ ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনার মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন সাবেক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন চুন্নু। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর নারায়ণগঞ্জের কৃতি সন্তান আশরাফ উদ্দিন চুন্নু ইন্ডিপেন্ডেট টিভিতে সরাসরি যুক্ত হয়ে তার অনুভূতি কথা জানিয়ে বলেন, অনেকদিন পর একটা জমজমাট ফাইনাল খেলা দেখলাম। আমি মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলাম তার করলেন মেসির দল। বিশ্বকাপ ফাইনাল খেলাটা দুর্দান্ত খেলা হয়েছে। ফুটবল প্রেমীরা আসলে এমন খেলাই পছন্দ করে। আর্জেন্টিনারা ট্রল করতো মেসি দেশের জন্য খেলে না। মেসি কোপা আমেরিকান কাপ এনেছে, আজ বিশ্বকাপ এনে দিয়ে পরিপূর্ন করেদিল আর্জেন্টিনা দলকে। মেসির হাতে কাপ আমি বিষন খুশি হয়েছি। মেসির খেলায় অনুপ্রানিত হয়েছি। সত্যিই মেসি একজন অসাধরন খেলোয়ার।
আশরাফ উদ্দিন চুন্নু আরো বলেন, মেসি খেলার মাঠে যাদুর মত আটকে রাখে। তার যে খেলার নৈপূর্ন। আজ ফাইনাল খেলাও তার খেলায় যে দক্ষতা দেখালো। এটাই মেসি।
পৃথিবীর সব ট্রফি তার হাতে ছিল, শুধ এই বিশ্বকাপটাই বাকি ছিল, আজ তা পরিপূর্ন করে দিল মেসি। কাতার বিশ্বকাপ আয়োজন করবে এট নিয়ে পশ্চিমারা অনেকেই উপহাস করেছে। আজ কাতার প্রমান করে দিয়েছে কোন অঘটন ছাড়াই তারা একটি চমৎকার জমজমাট বিশ্বকাপ ফুটবল আসর উপহার দিল।
তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষের মধ্যে এ বিজয় দারুন ভাবে নাড়া দিয়েছে। আনন্দ উল্লাস প্রকাশ করতে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে।  অনেক ভাল লাগছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...