নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   বই উৎসব | নারায়ণগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক ৫৬ লাখ ৬২ হাজার শিক্ষার্থী পাচ্ছে নতুন বই
বই উৎসব | নারায়ণগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক ৫৬ লাখ ৬২ হাজার শিক্ষার্থী পাচ্ছে নতুন বই
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। ২০১৩ শিক্ষা বর্ষে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে ৫৬ লাখ ৬২ হাজার ১৯ জন শিক্ষার্থী পাচ্ছে নতুন বই। সরকারের দেয়া নতুন বই ইতিমধ্যেই পৌঁছে গেছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে। বছরের প্রথম দিন সকাল থেকেই জেলার সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় তাদের কাংখিত নতুন বই। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে খুশি তারা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় উৎফুল্ল শিক্ষার্থীরা।ভক্সপপ: শিক্ষার্থী ৩ জন।রবিবার সকালে নগরীর মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা। শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করেন তারা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জানান, এ বছর বইয়ের কোন সংকট নেই। সবাই নতুন বই পাবে। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ি ইতিমধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমানে বই সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীরা যারাই স্কুলে আসবে তাদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। সকল শিক্ষার্থীকে বই না দেয়া পর্যন্ত বই বিতরণ অব্যাহত থাকবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...