নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর সম্পাদক জনি
মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর সম্পাদক জনি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দর উপজেলর মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত। সম্মেলনে নির্বাচনের মাধ্যমে ১৬৫ ভোট পেয়ে সভাপতি হিসাবে নির্বাচিত হন মোঃ মুজিবুর রহমান, ৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন আবুল হাসনাত জনি। ৩১ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩টার সময় দক্ষিণ মুছাপুর এলাকায় মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মোঃ শহীদ বাদল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শহিদুল্লাহ মাষ্টার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কৃয়া ও যুব বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব আঃ কাদির ডিলার, মুছাপুর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রিয়াজুল হক, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ ছালাম, ২৬ নং ওয়ার্র্ডের সাবেক কাউন্সিলর মো: আনুয়ার হোসেন আনু, বন্দর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নাজমুল হাছান আরিফ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী মাইনুদ্দিন আহম্মেদ তুষারসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ এর নেতা কর্মী।সম্মেলনে নির্বাচনে ২২৫ জন কাউন্সিলরের মধ্যে ২২০ জন কাউন্সিল ভোটদেন। এসময় নবনির্র্বাচিত মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান বলেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদের প্রতি আমি কৃতঞ্জতা প্রকাশ করি। আমার নেতা কর্মীরা আমাকে যে সম্মান দিয়েছে আমি তাদের সম্মানের মরজাদা রাখার চেষ্ঠা করবো। আমি আমার দলের সকল নেতা কর্মীদের কৃতঞ্জতা জানাই এবং তাদের কাছে দোয়া কামনা করি আমি যেন মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগকে আরো শক্তিশালি হিসেবে গড়ে তুলতে পারি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...