নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অভিযান চালিয়ে ভেঙ্গে দেওয়া অবৈধ ইটভাটা ডিসি ও এসপিকে জানিয়েই চালানো হচ্ছে-মালিক মাসুম
অভিযান চালিয়ে ভেঙ্গে দেওয়া অবৈধ ইটভাটা ডিসি ও এসপিকে জানিয়েই চালানো হচ্ছে-মালিক মাসুম
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ধামঘড় ইউনিয়নের কামতাল এলাকায় এইচ বি আর ব্রিকস’ নামে দুইটি অবৈধ ইটভাটা ফসলি জমিতে গড়ে উঠেছে। আশপাশের জমি থেকে মাটি কেটে ওই ভাটায় নেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইটভাটার কোন কাগজপত্র না থাকায় ভাটার মালিক ধামঘড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাসুম আহম্মেদকে ১০ লক্ষ টাকা জরিমানা ও অবৈধ এই ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়। তারপরও এই অবৈধ ভাটায় ইট তৈরির কার্যক্রম চলছে।ভাটার মালিক মাসুম আহম্মেদ বলছেন পরিবেশ অধিদপ্তর, ডিসি ও এসপিকে জানিয়েই চালানো হচ্ছে এই ভাটা গুলো।স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে কামতাল এলাকায় প্রায় ৫০ একর ফসলি জমিতে ইটভাটাটি স্থাপন করা হয়। ইটভাটার কারণে আশপাশের জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। গত বছর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেন এবং ভাটা ভেঙ্গে দেন। কিন্তু চলতি বছরও ভাটায় পুরোদমে ইট তৈরি হচ্ছে।২ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, ইটভাটার পাশে ফসলি জমি। এসব জমিতে চাষ করা হয়েছে শরিষা, আলু, মরিচ, ডালসহ বিভিন্ন ফসল। খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির ওপরের অংশের মাটি। ইটভাটার দখলে চলে গেছে কামতাল এলাকার ফসলি জমির বেশিঅংশ। ধুলাবালুতে আচ্ছন্ন হয়ে আছে এলাকা। যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।এলাকার একাধিক কৃষক ক্ষোভের সঙ্গে বলেন, ইটভাটার ধুলা আর ধোঁয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই ইটভাটার জন্য আমরাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা চাই এটি বন্ধ হোক। কিন্তু ভাটার মালিক প্রভাবশালী তার লাঠিয়াল বাহিনির কাছে আমরা অসহায়। আমরা কিছু বললে আমাদের এলাকায় থাকা কষ্ঠ হয়ে যাবে। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আপনারা সাংবাদিক আপনারা এমন কিছু কইরেন না যার কারনে আমাদের এলাকা ছাড়া হতে হয়।ইটভাটার মালিক ধামঘড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাসুম আহম্মেদ বলেন, আমার ইটভাটা পরিবেশ অধিদপ্তর, ডিসি ও এসপিকে জানিয়েই চালাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজ বলেন, এই ইটভাটার বিরুদ্ধে যত দ্রæত সম্বপ ব্যবস্থা নেওয়া হবে।#

 

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...