নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে মিষ্টি খাওয়ার নামে চাঁদাবাজি
রূপগঞ্জে মিষ্টি খাওয়ার নামে চাঁদাবাজি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে মিষ্টি খাওয়ার নামে একাধিকবার টাকা দেয়ার পরও বাড়িতে হামলা চালিয়ে বাড়ির মালিককে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানা গেছে। নিরোপায় হয়ে ৯৯৯ নাম্বারে ফোন। এ ঘটনায় অবশেষে থানায় চাঁদাবাজি অভিযোগ। ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ৮ টায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন কালী এলাকায় হাবিবুর রহমানের নির্মাণাধিন বাড়িতে।
পুলিশের অভিযোগ, থানার অভিযোগ না পেলেও ৯৯৯ নাম্বারে অভিযোগের ভিত্তিতে এ চাঁদাবাজির উৎপাত পাওয়া যায় অনেক। তবে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে রাজি হয়না। অনেক সময় স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে ভয়েও অভিযোগ করেন না বলে জানান ঐ পুলিশ অফিসার।
জানা যায় গত ৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় কালী এলাকার হাবিবুর রহমান বাড়িতে ভুলতা ইউনিয়নের এক চাঁদাবাজকে মিষ্টি খাওয়াতে একাধিকবার ৭৫ হাজার টাকা দিয়েও হাবিবুর রহমান তার কাছ থেকে রক্ষা পায়নি। আজ আবারও তার বাড়িতে এসে তার কাছে মোটা অংকের টাকা দাবী করে। তাই আজ সে কোন উপায়ান্ত না পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন করে। এসময় পুলিশ আসার সংবাদ পেয়ে ঐ চাঁদাবাজ পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের না পেয়ে হাবিবকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। তিনি বলেন লিখিত অভিযোগ এলে উক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া যাবে। এলাকাবাসীর অভিযোগ এই এলাকার মধ্যেও নতুন বাড়ি ঘর তৈরির সময় স্থানীয় নেতা পাতি নেতাদের চাঁদাবাজির উৎপাত কোন ক্রমেই বন্ধ হচ্ছে না। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবী করেন তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...