নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   পরকীয়ার টানে স্বামী ও সন্তান ফেলে তিন গৃহবধু উধাও
পরকীয়ার টানে স্বামী ও সন্তান ফেলে তিন গৃহবধু উধাও
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে পরকীয়া প্রেমের টানে ১০ বছরের স্বামীর সংসার ফেলে উধাও হয়েছেন মুক্তা রানী (২৫), নাছিমা(২৪) ও আরিকা(২৬) নামে তিন গৃহবধূ। তাদের খোঁজে না পেয়ে সোমবার সকালে তিন গৃহবধর স্বামীরা বন্দর থানায় লিখিত অভিযোগ করেন। মুক্তা রানী কুমিল্লার চান্দিনা উপজেলার বারারা গ্রামের খোকন চন্দ্র দরের স্ত্রী। তাদের সংসারে ৮বছর বয়সের একটি মেয়ে ও ৬ বছর বয়সের একটি ছেলে রয়েছে।নাছিমা নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দেউলী চৌরাপাড়া এলাকার নাজিম মিয়ার স্ত্রী। তাদের সংসারে ৭ বছর বয়সের একটি ছেলে রয়েছে।আরিকা নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সোনাকান্দা এনায়েতনগর এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তাদের সংসারে ৬ বছর বয়সের ও ৪ বছর বয়সের দুইটি মেয়ে রয়েছে।খোকন চন্দ্র দর জানান, প্রায় ১০ বছর আগে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়। আমাদের সংসারে একটি মেয়ে যোয়িতী রানী ও ছেলে মিঠু রয়েছে। সংসারে অর্থসংকটের জন্য আমার স্ত্রী মদনপুর নারিছ গার্মেন্টসে কাজ নেয় এবং সেখানে কাজকরার সূত্রে মুক্তার সঙ্গে একটি ছেলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমের টানে আমাকে ও আমার সন্তানদের ফেলে ৩ জানুয়ারী সকালে কাজের কথা বলে চলে যায় আর বাড়ি ফেরেনি।নাজিম মিয়া জানান, প্রায় ৭ বছর আগে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়। আমাদের সংসারে একটি ছেলে সিফাত রয়েছে। সংসারে অর্থসংকটের জন্য আমার স্ত্রী বনানী গার্মেন্টসে কাজ নেয় এবং সেখানে কাজকরার সূত্রে নাছিমা সঙ্গে একটি ছেলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমের টানে আমাকে ও আমার সন্তানকে ফেলে ৮ জানুয়ারী সকালে কাজের কথা বলে চলে যায় আর বাড়ি ফেরেনি।এরশাদ জানান, প্রায় ১০ বছর আগে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়। আমাদের সংসারে দুইটি মেয়ে জানাতুল ফেরদৌস ও হালিমাতুল ছাদিয়া রয়েছে। ফেসবুক সূত্রে আরিকা সঙ্গে একটি ছেলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমের টানে আমাকে ও আমার মেয়েদের ফেলে ৮ জানুয়ারী সকালে বাসা থেকে চলে যায় আর বাড়ি ফেরেনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...