নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে পিটিয়ে ২ দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ
বন্দরে পিটিয়ে ২ দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৬ দিন ধরে জোরপূর্বক ভাবে খাবার হোটেল বন্ধসহ গাড়ি পার্কিং মাঠ দখলে নেওয়ার পায়তারার অভিযোগ পাওয়া গেছে। মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ভায়রা কালামগং ক্ষমতার দাপটে দোকানপাট বন্ধসহ মাঠ দড়ি দিয়ে বেষ্টনী করে রেখেছে। এ বিষয়ে কার পার্কিংয়ের মালিক মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত জনি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে ১০ জানুয়ারি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জনি বলেন, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ স্ট্যান্ডে প্রয়াত আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন সুপার মার্কেট রয়েছে। মার্কেটের সামনে জনি কার পার্কিং নামের একটি মাঠ ও কয়েকটি হোটেল, দোকান রয়েছে। দীর্ঘদিন যাবত এ জায়গাটি তারা ব্যবহার করলেও সম্প্রতি জোড় পূর্বকভাবে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে চেয়ারম্যান মাকসুদ হোসেন বাহিনী। মাকসুদ চেয়ারম্যানের ভায়রা যুগিপাড়া এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে আবুল কালাম, আব্দুল জব্বার, মৃত কাশেম মিয়ার ছেলে ছায়েদ মিয়া, জালাল, পিচ কামতাল এলাকার মহিউদ্দিন মইক্কা, লাঙ্গলবন্দ নগর এলাকার আবু বক্করের ছেলে কবির হোসেনসহ ১০/১৫ জনের একটি গ্রুপ গত ৪ জানুয়ারি দেশীয় অস্ত্র সজ্জ নিয়ে লাঙ্গলবন্দ স্ট্যান্ডে যায়। এ সময় জনি গাড়ি পার্কিং মাঠের দোকান বন্ধসহ মাঠের চারপাশে দড়ি দিয়ে বেষ্টনী দিয়ে আটকে দেয়। দোকানদার মোশারফ হোসেন(৪০) ও ইব্রাহিম (৩০) কে মারধর করে দোকান বন্ধসহ প্রাননাশের হুমকি দেয়। দোকান খুললে প্রানে মেরে ফেলার হুমকিসহ মাসে ৫০ হাজার টাকা দিতে হবে। দীর্ঘ ৬ দিন এ ঘটনায় সামাজিকভাবে সমাধান করতে না পেরে ১০ জানুয়ারি আবুল হাসনাত জনি বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। #

 

 

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...