নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   শিক্ষা   নারায়ণগঞ্জ হাইস্কুলের ১৩ জন এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরন অনিশ্চিত
নারায়ণগঞ্জ হাইস্কুলের ১৩ জন এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরন অনিশ্চিত
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ১৩ জন এসএসসি পরিক্ষার্থীর ফরম পূরন অনিশ্চিত হয়ে পড়েছে। এই সব শিক্ষার্থীর ফরম পূরনের বিষয়ে চিন্তিত হয়ে পড়েছে অভিভাবকরা। গত দুই দিন ধরে এই সব শিক্ষার্থীর অভিভাবকরা সকাল সন্ধ্যা স্কুলে অবস্থান করেও তাদের সন্তানদের পরীক্ষার ফরম পূরনের বিষয়ে অনিশ্চিতায় মধ্যে সময় কাটাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে ৩২৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন কারার কথা ছিল। এ জন্য স্কুল কর্তৃপক্ষের গ্রহনকৃত টেষ্ট পরীক্ষায় মাত্র ১১৯ জন উত্তীর্ণ হয়। পরবর্তীতে অনুউত্তীর্র্ণ ২০৭ জন পরীক্ষার্থীকে প্রতি বিষয়ে ৩০০ টাকা করে নিয়ে তাদের রি-টেষ্ট গ্রহন করে ১৪০ জনকে উত্তীর্ণ করে। পরবর্তীতে আরেকবার রিটেস্ট নিয়ে ৩০ জনকে উত্তীর্ণ করেছে। তাদের কাছ থেকেও প্রতি বিষয়ের জন্য ৩০০ টাকা করে ফি আদায় করে। এর পরেও অনুত্তীর্ণ আরো ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় ফরম পূরনের জন্য অপেক্ষমান তালিকায় রাখা হয়। সোমবার (৯ জানুয়ারি) অপেক্ষমান তালিকায় থাকা ১৩ জন পরীক্ষার্থীর কাছ থেকে আবারো ৩০০ টাকা করে পরীক্ষার ফি আদায় করা হয়।
এদিকে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে অনুউত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুলে গিয়ে জানতে পারেন ৮ জানুয়ারী ঢাকা শিক্ষাবোর্ডের অধিনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষর্থীদের ফরম পূরন শেষ হয়ে গেছে। তাদের সন্তানদের ফরম পূরন এবং ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে।
অপর একজন অভিভাবক জানান, তিনি ৯ জানুয়ারী সোমবার স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি চন্দন শীলকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক ভাবে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়াকে ১৩ জন শিক্ষার্থীর ফরম পূরনের নির্দেশ দিলেও অজ্ঞাত কারণে তাদের পরীক্ষায় অংশ গ্রহনের ফরম পূরন না করে আগামি বৃহস্পতিবার পূনরায় তাদের রি-টেস্ট নেয়ার ব্যবস্থা গ্রহন করেছেন বলে অভিভাবকদের জানান।
তিনি অভিভাবকদের জানিয়েছেন, স্কুলের পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষক মাহবুবুর রহমান এবং সাথি সাহা সভাপতিকে ভুল বুঝিয়ে নতুন করে রি-টেস্ট নেয়ার ব্যবস্থা করেছে। এর বেশী কিছু তিনি জানেন না। তবে তিনি জানান, এই ১৩ জন শিক্ষার্থীর ফরম পূরনের নির্ধারিত সময় শেষ হলেও তারা চেষ্টা করবেন বোর্ড থেকে বিশেষ অনুমতি নিয়ে তাদের পরীক্ষার ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করবেন।
একজন অভিভাবক জানান, বোর্ড এর নির্দেশ অমান্য করে স্কুল কর্তৃপক্ষ অনুত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে রি-টেস্ট বাবদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা অফিসিয়াল রিসিট দিয়ে আদায় করেছে। অথচ বোর্ডের নির্দেশনা রয়েছে, কোন রি-টেষ্টে শিক্ষার্থীও কাছ থেকে কোন টাকা নেয়া যাবে না। এ ব্যাপারে অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...