নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   যারা দলের জন্য ত্যাগী আগামী নির্বাচনে তারা নমিনেশন পাবে – বাদল
যারা দলের জন্য ত্যাগী আগামী নির্বাচনে তারা নমিনেশন পাবে – বাদল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে আলীরটেক ইউনিয়নের আমান মার্কেট সংলগ্ন এ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মোঃ বাদল বলেছেন, আলীরটেকে ভিলেজ পলিটিক্স বেশী। যারা দলের জন্য ত্যাগী আগামী নির্বাচনে তারা নমিনেশন পাবে। আমি আলীরটেকে বহুবার অনুষ্ঠান করতে চেয়েছি এবং বারবার পিছিয়েও গেছি। চেয়ারম্যানরা এমপিকে খুশি করতে চায়। এছাড়াও দলীয় লোকদের মাঝে বিভেদ বেশী। তাই বলে সদর থানা আওয়ামী লীগের কার্যক্রম থেমে থাকতে পারেনা। ইব্রাহীম ও সওদাগর দল চালাবে প্রস্তাবিত কমিটিতে তারা আছে।
বাদল আরো বলেন, আপনারা শামীম ওসমানের মতো ভালো লোক চান? আমরা বলতে চাই, খারাপ লোক নৌকায় থাকতে পারবেনা। আমরা উন্নয়ন ও সেবার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছি।
আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আলীনূর মোল্লার সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক এস,এম, সালেহ আহম্মেদ খোকন, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান ও গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লা সহ অসংখ্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...