নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শাহ আলম ও শাহাদাত হোসেনকে প্রধান করে শ্রমজীবী সমিতির কমিটি গঠন
শাহ আলম ও শাহাদাত হোসেনকে প্রধান করে শ্রমজীবী সমিতির কমিটি গঠন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ   বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মোঃ শাহ আলমকে আহ্বায়ক এবং শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক তরিকুল সুজনের সভাপতিত্বে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।কমিটি গঠনকালে তরিকুল সুজন বলেন, শ্রমশক্তি (২০১৭) এর জরিপ অনুসারে দেশের ৮৫ শতাংশ কর্মজীবী লোক অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। দেশে মোট ৬ কোটি ৮ লক্ষ মানুষ মজুরির বিনিময়ে কোন না কোন কাজ করছেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিজয়ের ৫১ বছরেও এদেশে জাতীয় নূন্যতম মজুরি নির্ধারিত হয় নি। ফলে কর্মঘন্টা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্ম পরিবেশ, সামাজিক স্বীকৃতি সব কিছু থেকে শ্রমজীবীরা বঞ্চিত হচ্ছেন। এই অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা সবচেয়ে বড় বিপর্যয় এবং নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন। সুতরাং এই বৃহত্তর জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অনতিবিলম্বে জাতীয় নূন্যতম মজরি ঘোষণা করতে হবে।। নব নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মানিক হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমরান, দপ্তর সম্পাদক মোঃ জসীম, প্রচার সম্পাদক মোঃ অপু, পাঠচক্র সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মোঃ মিরাজ তালুকদার, মোঃ আজিম কমিটির সদস্য হিসেবে আছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...