নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জের হাটাব বাজারে তালা ভেঙে নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি
রূপগঞ্জের হাটাব বাজারে তালা ভেঙে নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব বাজারে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে হাটাব বাজারের আবু দায়েন স্টোর নামক দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ দোকানের মূল্যবান মালামাল নিয়ে গেছে অভিযোগ সূত্রে জানা যায়।
দোকান মালিক আবু দায়েন মোল্লা জানান, আমার দোকানের পাশের দোকানে আমার ছোট ভাই আবু তালেব দোকানে ছিলো। আনুমানিক রাত ৪টার দিকে তালা ভাঙ্গার আওয়াজ পেয়ে ছোট ভাই হৈ চৈ করে পরে তার দোকানের সাটারের বাইরে থেকে আটকে দেয় চোরেরা ,পরে আমাকে ফোন দিলে আমি বাড়ি থেকে আসতে আসতে দোকানের মূল্যবান মালামাল নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মূল্য ১লাখ ৫০হাজার টাকা। বাজারের সিসি টিবি ফুটেজে দেখা যায় চোরেরা একটি ফিকাপ গাড়ি নিয়ে আসে,তারা ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল আসে এবং তাদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিলো।  এর আগেও আমার দোকানে দুইবার চুরির ঘটনা ঘটেছে। এতে করে আমি অনেক ক্ষতিগ্রস্থ। তাই প্রসাশনের সুদৃষ্টি কামনা করছি সেই সাথে হাটাব এলাকায় পুলিশ টহলের জোড় দাবি জানাচ্ছি।
এদিকে বাজারে চুরির ঘটনায় ব্যবসায়ীরা বাজার কমিটির উপর ক্ষোভ প্রকাশ করেন। এবং সেই সাথে বাজার কমিটি সংশোধন করে পাহাড়াদারের জোড় দাবী জানান ব্যবসায়ীরা।
এ ঘটনায় সামাউন মোল্লা বলেন, হাটাব বাজার ও হাটাব এলাকায় কয়দিন পর পর চুড়ি ও ডাকাতির ঘটনা ঘটছে তাই পুলিশ টহল বাড়ানোর জোড় দাবি জানান।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা এএফএম সায়েদ বলেন ,হাটাব এলাকায়  চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পুলিশ টহল বৃদ্ধি করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...