নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সহ সাংবাদিকদের পিতা-মাতার জন্য সিটি প্রেসক্লাবের দোয়া
মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সহ সাংবাদিকদের পিতা-মাতার জন্য সিটি প্রেসক্লাবের দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদর্চচার বিশেষ প্রতিবেদক এবং নারায়ণগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত লিংকনের পিতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমানসহ অন্যান্য সাংবাদিক ও তাদের পিতা-মাতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) বাদ আসর চাষাড়াস্থ আবেদীন ভিলা নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুল করিম বাবু।
এছাড়াও দোয়া করা হয় সাংবাদিক আসলামের মাতা হাজেরা বেগম, সাংবাদিক রাজিব ও রাকিবের পিতা আব্দুল হালিম, সাংবাদিক আনিসুজ্জামান অনু, সাংবাদিক রনি, জনি, খায়রুল আলম, অনিক, আনোয়ার, নাদিম, নয়ন, বাবুল, মমতাজসহ এযাবৎ যে সকল সাংবাদিক ও তাদের পিতা-মাতা ইন্তেকাল হয়েছে প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সংগঠনের সভাপতি ও এ এন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের স ালনায় প্যানেল মেয়র আবদুল করিম বাবু বলেন, সাংবাদিকরা আলো পথের যাত্রী। তাদের আলোতে একটি জাতি ও দেশ আলোর পথ দেখে। আমি সাংবাদিক ও সাংবাদিক পেশাকে সম্মান করি। তারা দেশপ্রেমে ও আদর্শের এক কলম যুদ্ধা। তারাই পারেন একটি জাতি একটি গোষ্ঠীকে বিশ্বের দরবারে পরিচিতি করতে। সাংবাদিকরা যেন তাদের পবিত্র দায়িত্ব সঠিকভাবে পালন করে সে অনুরোধ করি।
তিনি আরো বলেন, দীর্ঘ ৯ মাস যারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। যাদের কারণে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ লুৎফর রহমান ভাইসহ আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় দোয়া পরিচালনা করেন আইন বিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান খান। এতে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, সমাজ সেবক লিপন, দৈনিক রুদ্রবার্তার সি‌নিয়র রি‌পোর্টার সেকান্দার, দৈনিক আমা‌দের নতুন সময়ের প্রতি‌নিধি অপু রহমান, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, সংগঠনটির প্রচার ও প্রকাশনার বিষয়ক সম্পাদক ও এন এ এন টিভির স্টাফ রিপোর্টার মো. বদরুজ্জামান রতন, কার্যকরি সদস্য, এশিয়ান টিভির অনুসন্ধানী টিমের সহকারী ইনচার্জ ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম হোসেন, আমাদের পথের সময় পত্রিকার সম্পাদক তৌকির আহমেদ রাসেল, সাবেক সহ সভাপতি এবং অগ্রবানী প্রতিদিন এর সহ সম্পাদক উওম সাহা, সদস্য ও নারায়ণগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সহ-বার্তা সম্পাদক সৈয়দ রিফাত আল রহমান, কা‌লের কথা সম্পাদক ইসমাঈল হোসেন টিটু, খোলা কাগজের বন্দর প্রতিনিধি আক্তার হোসেন, আজকালের খবর নুর মোহাম্মদ সুজন, দৈনিক ইয়াদ এর মনিরুজ্জামান ভূঁইয়া কাজল, জয়যাত্রা টেলিভিশেনের আলী হোসেন,  আবু তাহের, নুর হোসেন, সময়ের চিন্তা ২৪ ডটকম এর সম্পাদক সুলতান মাহমুদ, দৈনিক যুগের কণ্ঠস্বর এর ইমরান হোসেন তালহা, রুবেল, রহিম, মনির, মেহেদী, খান মাহমুদসহ আরও অনেকেই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...