নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপি’র সমাবেশ বিক্ষোভ মিছিল 
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপি’র সমাবেশ বিক্ষোভ মিছিল 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জে খবর প্রতিবেদকঃ সরকারের পদত্যাগসহ ১০দফা বাস্তবায়ন এবং বিদ্যুৎ এর মূল্য কমানোর দাবিতে নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।  এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মহানগর বিএনপির এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃতে খানপুর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মেট্রো হলের মোড় হয়ে মিশনপাড়া হয়ে চাষাড়া চত্বর ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।
এসময়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান ‘ মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই’। এছাড়াও সরকারের পদত্যাগসহ কারাবন্দি বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের মুক্তির দাবিতে শ্লোগান দেন তারা। বিএনপির নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নগরীর আশপাশ।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই মহানগর বিএনপির আওতাধীন সকল থানা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে এসে জড়ো হতে থাকে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, এম এইচ মামুন, সদস্য ডা. মজিবুর রহমান, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাসুদ রানা, মাহমুদুর রহমান,বরকত উল্লাহ, কামরুল হাসান চুন্নু সাউদ, শাহিন আহমেদ, মাকিত মোস্তাকিম শিপলু, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর কৃষক দলের সদস্য সচিব গুলজার হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সদস্য সচিব গুলজার হোসেন খান, মহানগর বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ, নাজমুল হক রানা, মহি উদ্দিন শিশির, নজরুল ইসলাম সরদার, আবুল হোসেন রিপন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মহানগর তাঁতীদলের আহ্বায়ক মীর আলমগীর হোসেন, সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুর রহমান সাগর, বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক রাহিদ ইসতিয়াক সিকদার, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...