নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   ধর্ম   ঐতিহ্যবাহি ৭ দিনব্যাপি খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) ৬৮ তম ওরশের পতাকা উত্তোলন
ঐতিহ্যবাহি ৭ দিনব্যাপি খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) ৬৮ তম ওরশের পতাকা উত্তোলন
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৬৮ তম সাতদিনব্যাপি বাৎসরিক ওরশ মোবারকের নিশান উত্তোলন করে ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ১৮ জানুয়ারী বুধবার বাদ আসর শহরের আজমেরী গলি ২ নং বাবুরাইল মোড়ে ওরশ মেবারকের পতাকা উত্তোলন করে বিশেষ মেনাজাত করা হয়। আগামী ২৪ জানুয়ারী বাবুরাইল আজমীরী গলিতে হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলন করে ধর্মীয় অনুভূতি ও আনন্দঘন পরিবেশে ওরশ মোবারকে উদ্বোধন করবেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) বাৎসরিক ওরশ মোবারকের পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন,সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, সহ কোষাদক্ষ ফাইজুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক রুহুল আমীন স্বপন, সহ প্রচার সম্পাদক মোঃ মিঠু হাসান, সহ দপ্তর সম্পাদক মোঃ রিফাত কমিটির সদস্য গোলাম সারোয়ার শুভ, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তরিকার পীর ভাই বোন ও আশেকান ভক্তবৃন্দরা এসময় উপস্থিথ ছিলেন। ওরশ মোবারকের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাবুরাইল এলাকায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সেবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইসকে ২৪ জানুয়ারী শুরু হয়ে প্রতিদিন রাত ৯টায় কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারী সকালে নেওয়াজ বিতরণ, ও বাদ আছর আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:)। তখন থেকে এ ওরশ শরীফ পরিচালনা করতেন জননেতা আলী আহমেদ চুনকা, এরপর দয়িত্ব পালন করেন জামির আহমেদ জমু, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আলমাস সরদার, আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ। বর্তমানে ওরশ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন- আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী রেজা রিপন।ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...