নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   স্কুল শিক্ষার্থীদের মারধর ১২দিনেও গ্রেফতার হয়নি হামলাকারীরা
স্কুল শিক্ষার্থীদের মারধর ১২দিনেও গ্রেফতার হয়নি হামলাকারীরা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরের শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগটির কোন সুরাহা পুলিশ করেনি। ১২ দিন অতিবাহি হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। গুরুতর জখম শিক্ষার্থী সম্রাট ও সাব্বির এখনো চিকিৎসাধীন। তারা এখনো স্কুলে আসতে পারছেনা। গত ১১ জানুয়ারি শামসুজ্জোহা স্কুলের শিক্ষার্থীরা হাজী ইব্রাহীম আলম চান উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সাথে স্কুল মাঠে ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করে। খেলায় শামসুজ্জোহা স্কুলের শিক্ষার্থীরা জয়লাভ করে। খেলা শেষ করে শিক্ষার্থীরা অটো যোগে নিজ স্কুলে যাওয়ার পথে বন্দর রেল লাইন শাহজালাল মাদ্রাসার সামনে এলে ১০/১৫ জনের অজ্ঞাত যুবক এসে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের অটোর পথ রোধ করে শিক্ষার্থীদের উপর আর্তকিত হামলা চালায়। অজ্ঞাত যুবকরা শামসুজ্জোহা স্কুলের শিক্ষার্থীদের এলোপাথারী ভাবে ক্রিকেট খেলার স্ট্যাম্প ও ব্যাট দিয়ে পিটাতে থাকে। এতে শিক্ষার্থী সম্রাট ও সাব্বির গুরুতর জখম হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করে। এ ঘটনায় শামসুজ্জোহা স্কুলের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় অভিযোগ করে। কিন্তু পুলিশ ১২ দিনেও কোন আসামী ধরতে পারেনি। এ ব্যপারে স্কুলের ক্রীড়া শিক্ষক বলেন, আমাদের শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করেছে তা কোন সভ্য সমাজে হতে পারে না। আমি হামলাকারীদের বাধা দিলে তারা আমাকেও লাঞ্ছিত করে। স্কুলের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রæত পুলিশ এর কোন ব্যবস্থা বা হামলাকারীদের গ্রেফতার না করলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। স্কুলের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ বলেন, আমাদের শিক্ষার্থীদের উপর বর্বর হামলা করার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতিকে জানিয়েছি। আমি নিজে বাদী হয়ে থানায় অভিযোগ করেছি। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করছি। তা না হলে শিক্ষার্থীদের থামাতে আমাদের কষ্ট হয়ে যাবে। শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...