নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   সোনারগাঁয়ে ক্লুলেজ হত্যার ঘটনায় মা ও আপন ভাই সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
সোনারগাঁয়ে ক্লুলেজ হত্যার ঘটনায় মা ও আপন ভাই সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্লুলেজ আল আমিন হত্যার ঘটনায় মা ও আপন ভাই সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার রাতে উপজেলার পূর্ব সনমান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলঃ- আল আমিনের মা নাসিমা বেগম,ভাই ইউসুফ, চাচাতো ভাই সৈয়দ হোসেন সাগর ও প্রতিবেশী কবির হোসেন। র‌্যাবের দাবী পরিবারে সম্মান রক্ষার্থে হত্যা করা হয় আল আমিনকে। দুপুরে র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায় লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।তিনি জানান,আল আমিন এলাকায় চুরি ও ছিনতাই কাজে জড়িত থাকায় তার প্রতি বিক্ষুব্ধ ছিল পরিবার ও এলাকাবাসী। চুরি ছিনতাই থেকে বিরত রাখতে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো পরিবার। গত ৯ জানুয়ারি শিকল খুলে পালিয়ে যায় আলামিন। ফের চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে ভেবে ১০ জানুয়ারী সন্ধ্যায় আল আমিনকে একটি মাঠে নিয়ে সাগর, কবির ও জহির গামছা দিয়ে মুখ বেধে মারধর করে হত্যার পর জমির আইলের ঘাসের স্তুপের লাশ লুকিয়ে রাখে। লাশ উদ্ধারের পর নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করে। হত্যার ঘটনাটি নিয়ে পরিবারের লোকজন অনিহা ও অসহযোগিতা পরিলক্ষিত হয়। এতে সন্দেহ হলে মা ও ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদে করা হয়। তারা জানান এঘটনা প্রকাশ না করতে হত্যাকারীরা তাদেরকে হুমকি দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কোন রকমের সহযোগিতা না করার জন্য চাপ প্রয়োগ করে। হত্যার সাথে আরও কেউ জরিত আছে কি না তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...