নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ৩ শিক্ষার্থীকে হাত বেঁধে পিটিয়ে নির্যাতন করে মাথার চুল কেটে দিলেন মেয়র
৩ শিক্ষার্থীকে হাত বেঁধে পিটিয়ে নির্যাতন করে মাথার চুল কেটে দিলেন মেয়র
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
আাড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইজিং মিলের মেশিনের নাট বল্টু চুরির অভিযোগে তিন মাদ্রাসার  শিক্ষার্থীর হাত বেঁধে পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছেন গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ও গোপালদী মাদ্রাসার ষষ্ট শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ (১০), হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও জজ মিয়ার ছেলে একই মাদ্রাসার শিক্ষার্থী আফরীদ (৮) সকালে মক্তব থেকে যাওয়ার পথে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কয়েকটি নাট বল্টু  কুড়িয়ে নিয়ে খেলা করছিল।
এসময় মেয়র তার লোকজন নিয়ে কুড়িয়ে পওয়া ওই নাট বল্টু চুরির অভিযোগ দিয়ে তাদের ধরে এনে হাত বেঁধে দুই ঘন্টা আটক রেখে মারধর করে। এক পর্যায়ে বায়েজিদের চাচা কালাম ও আলামিন শিশুদের পক্ষে করোজোরে আকুতি মিনতি করলে তাদের নির্যাতন থেকে রক্ষা করতে পারেনি। আশপাশে অনেক লোক জড়ো হয়। পরে রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
বায়েজিদের পিতা জাহাঙ্গীর অ‌ভি‌যোগ করে ব‌লেন বলেন, কোন কারণ ছাড়াই আমার ছেলে সহ তিন শিশুকে নির্যাতন করেছে আমি এ ঘটনার বিচার দাবী করছি।
এ ব্যপারে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার ঘটনা নিশ্চিত করে জানান, এরা পেশাদার চোর। অতীতেও তারা চুরি করেছে তাই তাদের চুল কেটে দিয়েছি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...