নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   কৃষিজমি সুরক্ষা আইন অমান্য করে অবৈধ ড্রেজারে হুমকির মুখে ফসলি জমি 
কৃষিজমি সুরক্ষা আইন অমান্য করে অবৈধ ড্রেজারে হুমকির মুখে ফসলি জমি 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: বাচ্চু মিয়ার ছেলে শাওনের বিরুদ্ধে কৃষিজমি সুরক্ষা আইনের তোয়াক্কা না করে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন ফসলি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। বালুখেকোরা সরকারি দলের ছত্রচ্ছায়ায় থাকায় কেউ তাদের এই অপকর্মে বাধা দিতে সাহস পাচ্ছে না। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্থক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, জমি থেকে গভীরভাবে খনন করে মাটি বিক্রি করে সেখানে বালু দিয়ে ভরাট করা হলে সেই বালু আসপাসের ফসলি জমিতে গিয়ে সেখানে ফসল অবাদে ব্যগাত ঘটাচ্ছে। এছাড়াও কৃষকরা সব সময় আতঙ্কে থাকেন কখন কার জমি ভেঙে পাশের গর্তে পড়ে।
খোঁজ নিয়ে দেখা যায়, প্রভাবশালী ব্যবসায়ীরা উপজেলার ফেরাজিকান্দা এলাকার একাধিক স্থানে ভেকু দিয়ে মাটি কেটে তা ড্রেজার দিয়ে বালু ভরাট করছে। শুধু তাই নয়, মাটি কেটে ট্রাকে ও ট্রলারে করে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
বালু ব্যবসায়ী ড্রেজার মালিকদের তালিকা করে উপজেলা প্রশাসনের কাছে জমা দিলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। জমি থেকে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করলেও কৃষি কর্মকর্তার নজরদারি নেই।
সরেজমিনে দেখা গেছে, কৃষি জমি গভীরভাবে খনন করে বিক্রি করা হচ্ছে মাটি এবং বালু দিয়ে তা আবার ভরাট করা হচ্ছে। ড্রেজার দিয়ে বালু ভরাট করার সময় আসপাসের ফসলি জমিতে সেই বালু গিয়ে তা ফসল আবাদের অযো¹ হয়ে পরছে। এ কাজে জড়িত রয়েছেন বন্দর উপজেলা জাতিয় পাটির সভাপতি মো: বাচ্চু মিয়ার ছেলে শাওন, রানা ও খোকন ।
তারা বলেন, ব্যক্তিমালিকানার জমি থেকে এ মাটি কাটা হচ্ছে এবং ভরাট করা হচ্ছে।
দড়ি সোনাকান্দা এলাকার ভুক্তভোগী বল্লা মিয়া, এমতাজ মিয়া, আজিমুল্লাহসহ একাধিক কৃষক বলেন, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় শাওন গং। এ বিষয়ে অভিযোগ করলে প্রশাসনের লোকজন হাতেনাতে সরঞ্জামসহ আটক করলেও অদৃশ্য ক্ষমতাবলে ছাড়া পেয়ে আবারও শুরু করেছে অবৈধ ব্যবসা।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা বলেন, এখানে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছিলো। তারা আবার কাজ দরেছে আমার জানা নেই আমি দেখে ব্যবস্থা নেব।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...